মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

মমতার সমর্থনের ঘোষণার পরেই গ্রেফতার কংগ্রেস প্রার্থী।

মমতার সমর্থনের ঘোষণার পরেই গ্রেফতার কংগ্রেস প্রার্থী।

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

মমতা সমর্থন করবেন ঘোষণা করার পরেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার! পুরনো খুনের মামলায় ধরা হল মিলনকে।

কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেছেন শুক্রবার। শুক্রবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, নন্দীগ্রামে উপনির্বাচনে তাঁরা কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবেন। ঘটনাক্রমে তার কয়েক ঘণ্টার মধ্যে মিলনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার হলদিয়া আদালতে হাজির করানো হতে পারে ধৃত কংগ্রেস প্রার্থীকে।

পুলিশের একটি সূত্রে খবর, পুরনো একটি খুনের মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী অভিযুক্ত। ওয়ারেন্টও বেরিয়েছিল তাঁর নামে। শুক্রবার তার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে মিলনকে। অন্য দিকে, শনিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘খাসতালুকে’ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গ্রেফতারি নিয়ে শোরগোল শুরু হয়েছে। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগেই বিরোধী বলে কিছু রাখতে চাইছে না বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘‘হঠাৎ করে মামলা হল! এই ভাবে একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চাইছে বিজেপি। বিরোধী রাজনীতি বলে কি কিছু থাকবে না এই দেশে?’’ তাঁর দলের প্রার্থীর গ্রেফতারিতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন শুভঙ্কর। যদিও অভিযোগ নস্যাৎ করে দিয়ে বিজেপির স্থানীয় নেতৃত্ব জানাচ্ছেন, পুলিশের কাজ পুলিশ করছে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #ভারত ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর