সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ লাইফস্টাইল বিস্তারিত সংবাদ

'আমাদের যাত্রা হল শুরু...'

'আমাদের যাত্রা হল শুরু...'

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

ভারতের অন্তরাত্মায় রয়েছে এক চির শাশ্বত অমৃতবাণী, 'সত্যমেব জয়তে'।যুগে যুগে উচ্চস্বরে উচ্চারিত হয়েছে সেই পরম সত্যেরই জয়ধ্বনি।উপনিষদের পবিত্র হৃদয় থেকে উৎসারিত সেই মহামন্ত্রধ্বনিকে পাথেয় করে ভারতের আত্মানুসন্ধানে ব্যাপৃত হয়েছে মানুষ। সেই পরম সত্যেরই অনুসারি হয়ে একদিন আমরাও শপথ নিয়েছিলাম, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, আমরা পথ হারাবোনা। তাই পবিত্র অগ্নিশিখাকে সাক্ষী রেখে এক শ্রাবণী সোমবারের ব্রাহ্ম মুহূর্তে আবারও আমরা নতুন করে প্রণব মন্ত্রে দীক্ষিত হলাম। মানুষই আমাদের উপাস্য দেবতা, মানুষই সেই মহান যজ্ঞের প্রধান ঋত্বিক। তাই সেই মানুষের কাছেই নতজানু হয়ে  আবার আমরা নতুন করে পথ চলার শপথ নিলাম।মানুষের পায়ে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা হল শুরু, এখন ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। জানি আমাদের এই চলার পথ কখনোই কুসুমাস্তীর্ণ হবেনা। কারণ সত্যের পথ বড় নির্মম, বড় কঠিন, তবু যতই বন্ধুর হোক সে পথ. 'নিউজ ওয়ান' নামে সদ্য জন্ম নেওয়া এই নবজাতক চির সত্যের মুখোমুখি হবার দুর্বার শপথ বুকে নিয়েই আগামীর পথ চলার অঙ্গীকার করবে।'নিউজ ওয়ান', বর্তমান ডিজিটাল দুনিয়ার অসংখ্য চ্যানেলের ভীড়ে নতুন এক আত্মপ্রকাশ।আমরা মানুষের কাছে দায়বদ্ধ, তাই কোন প্রলোভন, কোন ভীতি, কোন রাজনৈতিক চাপের কাছেই নতি স্বীকার না করার এক মন্ত্রগুপ্তি সাথে নিয়ে আমাদের এগিয়ে চলার চ্যালেঞ্জ। আপনাদের সকলের অকুন্ঠ ভালোবাসা, সহযোগিতা ও আশীর্বাদটুকু মাথায় নিয়েই আমাদের ছোট্ট ছোট্ট পায়ে এভারেস্ট ছুঁয়ে ফেলার সংকল্প,আমাদের প্রেরণা। রাজনীতি থেকে খেলার মাঠ, সামাজিক বৃত্ত থেকে প্রশাসনিক ময়দান, উৎসবের আঙিনা থেকে বিজ্ঞানের পাদপ্রদীপ, আমাদের আন্তরিক প্রয়াস থাকবে সর্বত্র বিচরণের।আমাদের এই লড়াইয়ে আপনারাও আমাদের সহযোদ্ধা, লড়াইয়ের শক্তি।ঋকবেদের মহামন্ত্র ধ্বনি উচ্চারণের মধ্যে দিয়ে আমাদের লোগো বুম সমৃদ্ধ তরণির যে শুভযাত্রা শুরু হয়েছে, আশীর্বাদ করবেন, সেই যাত্রায় যেন আমরা সফল হই। তাই আপনাদের কাছে আরো একবার দায়বদ্ধতার শপথ কাঁধে নিয়ে আমরা শুরু করলাম পথ চলা, চরৈবেতি, চরৈবেতি। 

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ

আপনার সংরক্ষিত খবর