সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ অন্যান্য বিস্তারিত সংবাদ

দামোদরের প্রবল স্রোতে ভেসে গেল হুচুকডাঙ্গা পিকনিক স্পট!!

দামোদরের প্রবল স্রোতে ভেসে গেল হুচুকডাঙ্গা পিকনিক স্পট!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দামোদরের জল বাড়তেই জলমগ্ন হয়ে পড়ল দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট হুচুকডাঙ্গা। দুর্গাপুরের রাতুরিয়া-মায়াবাজার সংলগ্ন ডিভিসির একটি পরিত্যক্ত অ্যাশ পন্ড-কে বুজিয়ে সুদৃশ্য এই পিকনিক স্পটটি তৈরি করা হয়েছিল। স্থানীয় প্রাক্তন পুরপিতা অরবিন্দ নন্দীর ব্যবস্থাপনায় গড়ে ওঠা দুর্গাপুরের গর্ব দামোদর তীরবর্তী এই পিকনিক স্পটটিতে বারোমাসই লোকজনের আনাগোনা লেগে থাকে।গত দু'দিনে প্রবল বৃষ্টির দাপটে দামোদরের জলস্তর বেশ কিছুটা বেড়ে যেতেই জলের তলায় তলিয়ে যায়  দুর্গাপুর নগর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের অধীন হুচুকডাঙা পিকনিক স্পটটি। পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার পর দামোদরের জলস্তর বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়ে সমগ্র এলাকা। বুধবার রাতের দিকে জলস্তর আরও অনেকখানিই বেড়ে যায়। জলের তোড়ে ভেসে গিয়েছে হুচুকডাঙার বেশ কিছু অংশ। ডুবে গিয়েছে পিকনিক কটেজ, খেলার মাঠ এবং শিশুদের পার্কটি। রাতের দিকে জলস্তর আরও বেড়ে যাওয়ায় কটেজে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। জলের প্রবল স্রোতে কটেজে থাকা বিভিন্ন সামগ্রীও ভেসে যায় দামোদরের জলে। মুহূর্তের মধ্যেই জলমগ্ন হয়ে পড়ে গোটা পিকনিক স্পট এলাকা। জলস্তর ক্রমশ বাড়তে থাকায় উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। দামোদরের জলস্তর ও পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। আটকে পড়া পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানোর উদ্যোগও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ

আপনার সংরক্ষিত খবর