মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা!

রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

একাদশীর পূণ্যতিথিতে রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রা। পুজো দিয়ে তুলে ধরলেন নিজের খাটু শ্যাম ভক্তির কথা।
তবে পুজোর পরেই রাজ্যের ধর্মীয় পরিবেশ নিয়ে একাধিক মন্তব্য মন্ত্রীর। সনাতন ধর্মকে মুছে দেওয়ার চক্রান্ত চলেছে—এমনই দাবি তাঁর।
বর্তমান সরকারের আমলে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে মানুষ আরও নির্ভয়ে এগিয়ে আসতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি।
একাদশীর পূর্ণ তিথিতে রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে পুজো দিতে যান রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রা।
মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি নিজের দীর্ঘদিনের খাটু শ্যাম ভক্তির কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রী জানান, বর্ধমানের খাটু শ্যাম মন্দিরে তিনি নিয়মিত পুজো দিতে যান। প্রত্যেক একাদশীতেই মন্দিরে যাওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি। প্রচারের সময়ও একাধিকবার খাটু শ্যাম বাবার মন্দিরে গিয়েছিলেন বলে দাবি করেন মন্ত্রী।
রানীগঞ্জের এই মন্দিরে এদিনই তাঁর প্রথম আসা বলেও জানান তিনি। রাজস্থানের খাটুতে অবস্থিত খাটু শ্যামের মূল মন্দিরে যাওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেন মৌমিতা বিশ্বাস মিশ্রা।
মন্ত্রী বলেন, নির্বাচনের পর খাটু শ্যামের মূল মন্দিরে যাওয়ার কথা তিনি জানিয়েছিলেন। রানীগঞ্জের মন্দিরে এসে তাঁর মন শান্তি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মৌমিতা বিশ্বাস মিশ্রার কথায়, জীবনে দুঃখ-কষ্ট থাকলেও মানুষ মন্দিরে এসে শান্তি খোঁজেন। ঈশ্বরের কাছে নিজের মনের কথা তুলে ধরে আশীর্বাদ নেওয়ার কথাও বলেন তিনি।
এরপরই রাজ্যের ধর্মীয় পরিবেশ নিয়ে রাজনৈতিক মন্তব্য করেন শিল্প প্রতিমন্ত্রী।
তাঁর দাবি, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে সনাতন ধর্মকে মুছে দেওয়ার চক্রান্ত চলেছে। আগের সরকারের সময় রাম নাম নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নিয়েও মানুষের মধ্যে আশঙ্কা ছিল বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকারের আমলে সনাতন ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান আরও নির্ভয়ে পালন করতে পারছেন বলেও দাবি করেন মন্ত্রী।
রথযাত্রা, তারকেশ্বরের শিবের গাজন এবং কৌশিকী অমাবস্যার মতো বিভিন্ন ধর্মীয় আয়োজনের প্রসঙ্গ তুলে ধরে তাঁর বক্তব্য, সরকার ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠানগুলির পাশে দাঁড়াচ্ছে।
তবে সনাতন ধর্ম নিয়ে মন্ত্রীর করা এই মন্তব্যগুলি তাঁর রাজনৈতিক বক্তব্য ও দাবি হিসেবেই সামনে এসেছে।
এদিকে, একাদশীর পুজোকে ঘিরে রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে ভক্তদের মধ্যেও ছিল উৎসাহ ও ভিড়।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর