সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

অন্ডালের DVC কারখানায় BMS-এর নতুন ইউনিটের গঠন হল!

অন্ডালের DVC কারখানায় BMS-এর নতুন ইউনিটের গঠন হল!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

কারখানায় নিয়োগ করা হবে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে। স্থানীয় যোগ্য বেকাররাই একমাত্র কাজের সুযোগ পাবেন এখানে। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই শনিবার আনুষ্ঠানিকভাবে ডিভিসির তাপ বিদ্যুৎ কারখানায় আত্মপ্রকাশ করল 'ভারতীয় মজদুর সংঘ' বা বিএমএস-এর  একটি নতুন সাংগঠনিক কমিটি। এতদিন পর্যন্ত ডিভিসির অন্ডালের এই কারখানায় 'বিএমএস' বা 'ভারতীয় মজদুর সংঘের' কোন ইউনিট ছিল না। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মূলত রাষ্ট্রায়ত্ত ও রাজ্য সরকার পরিচালিত শিল্প কারখানাগুলিতে বিএমএস- এর সংগঠন গড়ে তোলার উদ্যোগ শুরু হয়। রানিগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষকে সংগঠনের শীর্ষস্থানে রেখে নতুন এই ইউনিটটি এদিন থেকে পথচলা শুরু করল।  নতুন কমিটি গঠনকে ঘিরে বিএমএস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। নতুন এই শ্রমিক ক্রমিক সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে বিধায়ক পার্থ ঘোষকে সংবর্ধনাও জ্ঞাপন করা হয়। পরে সাংবাদিকদের পার্থবাবু বলেন, বিগত দিনে যেভাবে ডিভিসির অন্ডালের এই তাপ বিদ্যুৎ কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগ করা হয়েছে, সেই নীতি বর্জন করে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে স্থানীয় যোগ্য বেকারদেরই এখানে সুযোগ দেওয়া হবে। এখানে কোন জামাতা বা ভাগিনাকে সুযোগ দেওয়া হবে না। যারা রাজ্যের অন্যান্য এলাকার বাসিন্দা, এখানে স্থায়ীভাবে  বসবাস করেননা, অথচ ডিভিসির এই কারখানায় স্থানীয় কোন ব্যক্তির ভাগ্নে অথবা জামাতা পরিচয় দিয়ে কাজ পেয়েছেন, সেই নীতি এখন থেকে আর চলবে না। এখন থেকে সম্পূর্ণ স্বজনপোষণ মুক্ত একটি স্বচ্ছ নীতি রূপায়িত হবে।একই সঙ্গে কারখানার স্থায়ী শ্রমিকদেরও নানান দাবুদাওয়া ও সুযোগ সুবিধা ছাড়াও এলাকার সামগ্রিক উন্নয়নে কর্তৃপক্ষের ভূমিকার বিষয়গুলির দিকে সংগঠন প্রতিটি মুহূর্তে সজাগ দৃষ্টি রেখে আগামী দিনের পথ  চলার অঙ্গীকার করছে বলে জানান পার্থ বাবু। আসন্ন শারদোৎসবের আগেই ডিভিসির এই তাপ বিদ্যুৎ কারখানায় বিএমএস-র ইউনিট তৈরি হওয়ায় স্থানীয় বিজেপি ও বিএমএস কর্মীদের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।ঢাক ঢোল সহযোগে তাঁরা বিধায়ককে বরণও করেন। 

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #ভারত ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর