সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

খণ্ডঘোষের দামোদরে ধরা পড়ল ইলিশ! উচ্ছ্বসিত এলাকাবাসী!!

খণ্ডঘোষের দামোদরে ধরা পড়ল ইলিশ! উচ্ছ্বসিত এলাকাবাসী!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

পূর্ব বর্ধমানের কাটোয়ার গঙ্গায় বিপুল সংখ্যক ইলিশ পাওয়া গেলেও এতদিন পর্যন্ত জেলার অন্য কোন নদ নদীতে সেভাবে ইলিশের অস্তিত্ব দেখা যায়নি। তবে শনিবার এক চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকলেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেলডাঙ্গা এলাকার বাসিন্দারা। সম্প্রতি এই এলাকায় দেখা দিয়েছে বন্যা। বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ইতিমধ্যেই প্লাবিত হয়েছে দামোদরের নিম্ন অববাহিকার বিস্তীর্ণ এলাকা। এবার সেই বন্যার জলেই দেখা গেল রূপোলি ফসল। শনিবার সকালে স্থানীয় মৎস্যজীবী সনাতন সরকার দামোদরের জলে জাল ফেলেন। জালে অন্যান্য মাছের সঙ্গে উঠে আসে দুটি ইলিশ মাছও। খণ্ডঘোষের দামোদরে ইলিশ মাছের উপস্থিতি দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান সনাতন বাবু। অত্যন্ত তাড়াহুড়ো করে তিনি জাল থেকে মাছগুলি ছাড়াতে গেলে একটি ইলিশ হাত পিছনে জলে চলে যায়। তবে অপর একটি মাছ জালে আটকা পড়ে থাকে। প্রায় ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের এই রুপোলি শস্যকে দেখতে নদীর পাড়ে ভিড় জমে যায়। সনাতন বাবু বলেন, দামোদরে আগে ইলিশ মাছ পাওয়া গেলেও কয়েক দশক ধরে তা পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল। আবার দামোদর নদে ইলিশের আনাগোনা শুরু হওয়ায় তাঁরা অত্যন্ত খুশি।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #ভারত ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর