মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ লাইফস্টাইল বিস্তারিত সংবাদ

হোটেলে অতর্কিত অভিযান! বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত খাদ্য সুরক্ষা দপ্তরের!!

হোটেলে অতর্কিত অভিযান! বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত খাদ্য সুরক্ষা দপ্তরের!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

রান্না করা খাদ্য সামগ্রীর গুণগত মান খতিয়ে দেখতে বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয় অতর্কিত অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর। বৃহস্পতিবার দুপুরে আচমকায় ইস্পাত নগরীর চন্ডীদাস খোলা মার্কেট, প্রান্তিকা ও বেনাচিতি এলাকার বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয় এই অভিযান চালানো হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক শুভম ঘোষ বলেন, যে হোটেল ও রেস্তোঁরাগুলিতে এদিন তাঁরা অভিযান চালিয়েছেন,সেগুলিতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। হোটেলের ফ্রিজ গুলিতে দীর্ঘদিনের বাসি কাঁচা মাছ ও মাংস মজুদ করে রাখা ছিল। এছাড়াও রান্না করা তরকারি, ডাল ইত্যাদিও ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছে। ওই প্রতিটি খাবারই খাদ্য সুরক্ষা সূচক অনুযায়ী অত্যন্ত নিম্নমানের এবং সেগুলি খাওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তির নানান ধরণের ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণেই তাঁরা ওই ফ্রিজ থেকে বাসি মাছ মাংস সহ অন্যান্য খাবারগুলি তুলে নিয়ে যান। দুর্গাপুর নগর নিগমের খাদ্য নিয়ামক দপ্তর ও রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ প্রায় নষ্ট হয়ে যাওয়া খাদ্য সামগ্রী এদিন বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়। শুভম বাবু জানান, খাদ্যসামগ্রীর গুণমান ও স্বাস্থ্যবিধির মান সুনিশ্চিত করতেই দুর্গাপুরের  বিভিন্ন জায়গায় এদিন ফের অভিযান চালানো হয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুর থেকেই চন্ডিদাস, প্রান্তিকা, পাঁচমাথা মোড় বেনাচিতি সহ শহরের একাধিক এলাকায় হোটেল,রেস্তোরাঁ ও খাবারের দোকান গুলিতে এই তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার পুলিশ এবং দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা। বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালিয়ে খাদ্যসামগ্রীর গুণমান, সংরক্ষণ পদ্ধতি এবং প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। অভিযানের সময় একাধিক দোকানে খাদ্যসুরক্ষা সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগ সামনে আসে।একই সঙ্গে বেশ কয়েকটি দোকানে ফুড লাইসেন্স না থাকায় কর্তৃপক্ষকে আর্থিক জরিমানাও করা হয়। পাশাপাশি বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ থেকে পচা খাদ্যসামগ্রী এবং অনুমোদনহীন ফুড কালার বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। এই ধরণের অভিযান ধারাবাহিক ভাবেই চালানো হবে বলে হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #ভারত #স্বাস্থ্য

আপনার সংরক্ষিত খবর