মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

সাইবার অপরাধে যুক্ত দুই কিশোর! ধরা পড়ল পুলিশের জালে!!

সাইবার অপরাধে যুক্ত দুই কিশোর! ধরা পড়ল পুলিশের জালে!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত সন্দেহে দুই কিশোরকে গ্রেফতার করল দুর্গাপুর থানার অধীন প্রান্তিকা ফাঁড়ির পুলিশ। ধৃত দুই কিশোরের কাছ থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে নগদ কুড়ি হাজার টাকা। মাত্র ১৫ ও ১৯ বছর বয়সী ওই দুই কিশোর দুর্গাপুরের কাদা রোড এলাকা এবং নিউ টাউনশিপ থানার অধীন ভ্যাম্বে কলোনির বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ব্যাঙ্কের গ্রাহকদের কাছ থেকে সুকৌশলে ওটিপি জেনে নিয়ে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হ'ত বলেই প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে পুলিশ। ধৃত দুই কিশোরের মধ্যে একজনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে এবং পনেরো বছর বয়সী সন্দেহভাজন ওই কিশোরকে আসানসোলের জুভেনাইল জাস্টিস কোর্টে তোলা হয়। ধৃত ওই দুই কিশোরের সঙ্গে ঝাড়খণ্ডের কুখ্যাত জামতারা গ্যাংয়ের যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি ওই দুই কিশোর কিভাবে এই সাইবার অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ল তাও খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ওই কুড়ি হাজার টাকার প্রকৃত উৎস সম্পর্কেও। পাশাপাশি দুর্গাপুরের কোন দুষ্ট চক্র এই কিশোরদের পিছনে রয়েছে কিনা তদন্তের আতস কাঁচের আওতায় আনা হচ্ছে তাও। যদিও তদন্তের স্বার্থে ধৃত ২ কিশোরেরই নাম পরিচয় গোপন রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এখন দেখার সাইবার অপরাধের এই সুতো প্রকৃতপক্ষেই কতদূর বিস্তৃত।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #ভারত ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর