মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

পুজোর মুখে দুর্গাপুরের Indian oil বটলিং প্ল্যান্টে শ্রমিকদের অসন্তোষ !!

পুজোর মুখে দুর্গাপুরের Indian oil বটলিং প্ল্যান্টে শ্রমিকদের অসন্তোষ !!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

পুজোর মুখে দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে শ্রমিকদের একাধিক দাবি ঘিরে সরব হল বিএমএস।
মঙ্গলবার কারখানার গেটের বাইরে সভা করে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সামনে তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব।
এরপর একগুচ্ছ দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও দেখা করেন বিএমএসের জেলা নেতৃত্ব।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই-সহ বিএমএসের নেতৃত্ব ও কর্মীরা।
সংগঠনের অভিযোগ, একই ধরনের কাজ করেও শ্রমিকদের মধ্যে বেতনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে।
তাই সমকাজে সমবেতনের দাবি জানিয়েছে বিএমএস।
এর পাশাপাশি, পুজোর আগে কারখানার ST বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ সংগঠনের।
কেন ওই বিভাগ বন্ধ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত ST বিভাগ চালু করার দাবি জানানো হয়েছে।
শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে এদিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন বিএমএস নেতৃত্ব।
বিএমএসের জেলা সম্পাদক মৃন্ময় ব্যানার্জির দাবি, সমকাজে সমবেতন, ST বিভাগ পুনরায় চালু করা-সহ একাধিক বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
শ্রমিকদের স্বার্থে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন।
এরই মধ্যে কারখানার গেটের বাইরে আরও একটি বিষয় নিয়ে তৈরি হয়েছে চর্চা।
অভিযোগ, প্রতিবছর কারখানার ভিতরে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হলেও এবছর সেই অনুমতি দেওয়া হয়নি।
এই বিষয়টি নিয়েও শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি সংগঠনের।
বিএমএসের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকরা যেখানে বিশ্বকর্মা পুজো করতে চাইবেন, সেখানেই পুজোর আয়োজন করা হবে।
এদিনের সভায় শ্রমিকদের বিভিন্ন দাবির পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্ব।
তবে বিশ্বকর্মা পুজোর অনুমতি সংক্রান্ত অভিযোগ এবং শ্রমিকদের অন্যান্য দাবির বিষয়ে এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফলে পুজোর আগে ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে শ্রমিক সংগঠন এবং কর্তৃপক্ষের এই টানাপোড়েন কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর শ্রমিক মহলের।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর