সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

বাঁশকোপা টোলে ৩ গাড়ির সংঘর্ষ!

বাঁশকোপা টোলে ৩ গাড়ির সংঘর্ষ!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

ব্রেক ফেল, পরপর ৩ গাড়ির সংঘর্ষ! বাঁশকোপা টোলে ভয়াবহ দুর্ঘটনা

 

ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিকআপ ভ্যানে ধাক্কা! আর তারপর সেই পিকআপকে ধাক্কা মেরে গ্যাস ট্যাঙ্কারে গিয়ে সজোরে আছড়ে পড়ল কন্টেনার।

পরপর তিনটি গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার সামনে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগাল্যান্ডের দিক থেকে আসছিল একটি কন্টেনার। বাঁশকোপা টোল প্লাজার কাছে আচমকাই কন্টেনারটির ব্রেক ফেল হয়ে যায় বলে জানা যায়।

এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ছোট পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারে কন্টেনারটি। ধাক্কার অভিঘাতে পিকআপটি ঘুরে যায়।

এরপর আর নিয়ন্ত্রণে রাখা যায়নি কন্টেনারটিকে। সেটি উল্টো দিক থেকে থাকা একটি গ্যাস ট্যাঙ্কারে গিয়ে সজোরে ধাক্কা মারে।

পরপর তিনটি গাড়ির সংঘর্ষে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাঁশকোপা টোল প্লাজার সামনে। দুর্ঘটনায় গাড়িগুলির চালক ও খালাসিদের কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের আধিকারিকরা।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীও। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে রাস্তা স্বাভাবিক করার কাজ শুরু হয়।

তবে কী কারণে আচমকা কন্টেনারটির ব্রেক ফেল করল, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাঁশকোপা টোলের সামনে পরপর তিন গাড়ির এই সংঘর্ষে বড়সড় বিপদ এড়ানো গেলেও, দুর্ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর