সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

ব্যাঙ্কক থেকে সোনা জয় করে ফিরল ৪ সোনার মেয়ে !!

ব্যাঙ্কক থেকে সোনা জয় করে ফিরল ৪ সোনার মেয়ে !!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

আন্তর্জাতিক যোগা মঞ্চ থেকে স্বর্ণপদক জয় করে দেশে ফিরল খনি শহর অন্ডালের চার সোনার মেয়ে।নিজ প্রতিভায় ভাস্বর কয়লাকুঠির ওই চার কন্যা সোনা জয় করে বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করেছে। চলতি মাসের ৪ থেকে ৭ তারিখ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ইউওয়াইএসএফ এশিয়া প্যাসিফিক ২০২৬ আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দেশের হয়ে যোগ দেয় তারা।বেশ কয়েকটি প্রতিযোগিতার হার্ডেল টপকে শেষ পর্যন্ত জয়ের মুকুট ওঠে এই চার বঙ্গ তনয়ার কপালে।বিশ্বের নানা প্রান্ত  থেকে আসা বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা শেষে নিজেদের সংশ্লিষ্ট বিভাগে শীর্ষস্থান দখল করে পদক জয় করেছে চার কন্যা। বিজয়িনী চারজন হল উখরার বাসিন্দা মন বাদ্যকর, সৈয়দ সজিদা খাতুন, বহুলার অনুষ্কা পাল ও খান্দরা গ্রামের বাসিন্দা ভাস্বতী বটব্যাল।মঙ্গলবার বিদেশের মাটি থেকে বাড়ি ফেরে চার কৃতী যোগা প্রতিযোগিনীই। উখড়া রেলস্টেশনে পৌঁছতেই তাদের ঘিরে শুরু হয় আনন্দ উচ্ছ্বাস। সেখান থেকে উখড়া গ্রাম পর্যন্ত শোভাযাত্রা করে তাদের নিয়ে যাওয়া হয়।চার সোনার মেয়েকেই উষ্ণ সংবর্ধনা জানান স্থানীয় বাসিন্দারা। আন্তর্জাতিক মঞ্চে এই চার কন্যার সাফল্যে গর্বিত গোটা খনি অঞ্চল। তাদের এই সাফল্য আগামী প্রজন্মকেও যোগাসনের প্রতি আরও  উৎসাহিত করবে বলেই মনে করছেন স্থানীয়রা। 'নিউজ ওয়ান'-এর পক্ষ থেকেও চার বিজয়িনীকে জানানো হয় আন্তরিক অভিনন্দন। 

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর