সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ রাজনীতি বিস্তারিত সংবাদ

৪৩ থেকে বেড়ে ৫৩ টি ওয়ার্ড হতে চলেছে দুর্গাপুর নগর নিগম

৪৩ থেকে বেড়ে ৫৩ টি ওয়ার্ড হতে চলেছে দুর্গাপুর নগর নিগম

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দুর্গাপুর: ৪৩ থেকে বেড়ে ৫৩টি ওয়ার্ড হচ্ছে দুর্গাপুর নগর নিগম। নতুন করে নির্দেশিকা জারি করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। ৩১ অগস্ট জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে দুর্গাপুরের জন্য ৫৩টি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। জনসংখ্যা, জনঘনত্ব, ভৌগোলিক পরিস্থিতি, ঐতিহাসিক গুরুত্ব এবং আর্থিক বিষয় বিবেচনা করেই ওয়ার্ডের সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। এতদিন দুর্গাপুর নগর নিগমে ওয়ার্ড সংখ্যা ছিল ৪৩। নতুন নির্দেশিকায় তা  ৫৩ টি করা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, দুর্গাপুর নগর নিগমে নতুন করে ১০টি ওয়ার্ড যুক্ত হচ্ছে। পুরনির্বাচনের আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে দুর্গাপুরের মানুষ। সরকারি নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক, দুর্গাপুর নগর নিগমের কমিশনার-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কাছে। একই নির্দেশিকায় শিলিগুড়ি পুরনিগমের জন্য ৬৩টি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত ট্যাগ: #রাজনীতি #পশ্চিমবঙ্গ

আপনার সংরক্ষিত খবর