সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

২০১টি পুজো কমিটির সঙ্গে প্রশাসনের বৈঠক!

২০১টি পুজো কমিটির সঙ্গে প্রশাসনের বৈঠক!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দুর্গাপুজোকে সামনে রেখে দুর্গাপুরে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ দুর্গাপুজো সমন্বয় সভা।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই সভায় যোগ দেন শহরের ২০১টি দুর্গাপুজো কমিটির প্রতিনিধিরা।

পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে উৎসব পরিচালনা—এই সমস্ত বিষয় নিয়েই এদিন বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র গড়ুই, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং ট্রাফিক বিভাগের আধিকারিকরা।

দুর্গাপুজোর কয়েকদিনে দুর্গাপুর শহর ও সংলগ্ন এলাকায় বাড়ে মানুষের ভিড়। একইসঙ্গে রাস্তায় বাড়ে যানবাহনের চাপ। তাই আগে থেকেই যান নিয়ন্ত্রণ এবং ভিড় সামলানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এই সভায়।

এর পাশাপাশি পুজোমণ্ডপে অগ্নিনিরাপত্তা, দর্শনার্থীদের নিরাপত্তা, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বজায় রাখা—এই বিষয়গুলির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুজো কমিটিগুলিকে প্রশাসনের নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা মেনে মণ্ডপ পরিচালনার পরামর্শ দেওয়া হয়। কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই বিষয়েও সতর্ক করা হয় উদ্যোক্তাদের।

পাশাপাশি পুজোর দিনগুলিতে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং পুজো কমিটিগুলির মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে।

প্রশাসনের সঙ্গে পুজো উদ্যোক্তাদের সরাসরি আলোচনার মাধ্যমে আগেভাগেই বিভিন্ন সমস্যার সমাধান এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাই এই বৈঠকের অন্যতম লক্ষ্য।

সব মিলিয়ে, দুর্গাপুজোর ভিড়, যানজট ও নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতিতে জোর দিল প্রশাসন। আর প্রশাসনের সঙ্গে ২০১টি পুজো কমিটির সমন্বয়ের মধ্য দিয়েই এবারও দুর্গাপুরে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন দুর্গোৎসবের বার্তা দেওয়া হলো।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ

আপনার সংরক্ষিত খবর