সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!!

দুর্গাপূজা উপলক্ষে কাঁকসায় প্রশাসনিক সমন্বয় সভা!!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কাঁকসা ব্লকের বিভিন্ন পূজা কমিটিগুলির সাথে এক গুরুত্বপূর্ন সমন্বয় সভা অনুষ্ঠিত হলো প্রশাসন ও পূজাধিকারীদের। মঙ্গলবার বিকেলে কাঁকসার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সভাকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। ব্লকের মোট ৭৩টি অনুমতি প্রাপ্ত, অনুমতি না পাওয়া ৪১টি  দুর্গাপূজা কমিটির প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (ACP), ইনস্পেক্টর ইন-চার্জ (IC), ট্রাফিক গার্ডের আইসি,ট্রাফিক গার্ডের ওসি (OC) কাঁকসার ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) এবং প্রশাসনের অন্যান্য শীর্ষস্তরের আধিকারিকরা ও বিভিন্ন দফতরের আধিকারিকরা।
বৈঠকের মূল সিদ্ধান্ত ও প্রশাসনিক নির্দেশাবলী ছিলো,ডিজে বাজানোয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। শব্দদূষণ রোধে পূজা প্যান্ডেল এবং শোভাযাত্রায় ডিজে বাজানোর ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্য সরকারের এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
 ধর্মীয় রীতি ও স্বাস্থ্যবিধি মেনে পূজা করার আবেদন করা হয়। হিন্দু ধর্মের শাস্ত্রীয় আচার-অনুষ্ঠান ও বৈদিক রীতি অক্ষুণ্ণ রেখে কীভাবে সুষ্ঠুভাবে পূজা পরিচালনা করা যায়, সে বিষয়ে স্পষ্ট রূপরেখা প্রস্তুত করা হয়।
 যানজট নিয়ন্ত্রণ ও স্বেচ্ছাসেবক মোতায়েনের বিষয়ে, যে সমস্ত পূজামণ্ডপের সংলগ্ন রাস্তায় অতিরিক্ত ভিড় ও যানজটের আশঙ্কা থাকে, সেখানে পূজা কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত পূজা কমিটি এখনও পর্যন্ত প্রয়োজনীয় সরকারি অনুমতি এবং এনওসি (NOC) সংগ্রহ করেনি, তাদের অবিলম্বে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়া শেষ করতে বলা হয়।
 সরকারি অনুদানের বিষয়ে চলতি বছরে রাজ্য সরকারের অনুদান প্রাপ্তির নিয়মাবলী, যোগ্যতা এবং অর্থ স্থানান্তরের পদ্ধতি নিয়ে পূজা সম্পাদকদের সাথে বিস্তারিত আলোচনা করেন আধিকারিকেরা।
বৈঠকে কাঁকসা ব্লকের পূজা কমিটির সদস্যরা তাদের নিজ নিজ এলাকার ভৌগোলিক সমস্যা, বিদ্যুৎ সরবরাহ, সুরক্ষা ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন দাবি প্রশাসনের সামনে তুলে ধরেন। আধিকারিকেরা সরাসরি তাদের প্রশ্ন ও সমস্যার উত্তর দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, "রাজ্য সরকারের দেওয়া নির্দেশিকা মেনেই সাধারণ মানুষ কীভাবে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন, তা নিয়েই এই বৈঠক। তবে তিনি অত্যন্ত আনন্দিত যে, অধিকাংশ পূজা কমিটি পরিবেশ সচেতনতার পরিচয় দিয়ে ডিজে বাজানোর বিরুদ্ধে সরকারের নির্দেশকে স্বাগত জানিয়েছে এবং নিজেরাও শব্দদূষণমুক্ত পূজার পক্ষে সওয়াল করেছে।"

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর