মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

আবাসের বাড়ি চুরির অভিযোগ, তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ ছোড়া হল ডিম!!

আবাসের বাড়ি চুরির অভিযোগ, তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ ছোড়া হল ডিম!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

সরকারি অনলাইনে উপভোক্তাদের নাম ‘সাকসেসফুল’ দেখালেও বাস্তবে মেলেনি পাকা বাড়ি। এই অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মহিলারা। তৃণমূল নেতার মাথায় ছোড়া হল পরপর ডিম। উত্তেজনা দুর্গাপুরের কোকওভেন থানার আনন্দপুর এলাকায়।স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ ওরফে বিশু মাঝির বিরুদ্ধে অভিযোগ, আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার গরিব মানুষদের কাছ থেকে বিভিন্ন নথি নেওয়া হয়েছিল। তৃণমূল আমলে তাঁদের পাকা বাড়ি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু পরবর্তীতে বাড়ি না পাওয়ায় ক্ষোভ তৈরি হয় উপভোক্তাদের মধ্যে।বিক্ষোভকারীদের দাবি, সম্প্রতি অনলাইনে আবাস যোজনার তথ্য যাচাই করতে গিয়ে তাঁরা দেখতে পান, তাঁদের নামের পাশে প্রকল্পের স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখাচ্ছে। অথচ তাঁদের হাতে আসেনি কোনও পাকা বাড়ি। এরপরই ক্ষোভ আরও তীব্র হয়।অভিযোগের জেরে বিশ্বজিৎ মাঝিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। বিক্ষোভের মধ্যেই তাঁর মাথায় একাধিক ডিম ছোড়া হয় বলে অভিযোগ। পরে তাঁকে নিয়ে এলাকায় ঘোরানো হয় বলেও জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।বিক্ষোভকারী সুষমা বাগদির অভিযোগ, “আমাদের নামে বাড়ি নথিভুক্ত হয়ে গেছে। কিন্তু আমরা বাড়ি পাইনি। আমাদের নানাভাবে বঞ্চিত করা হয়েছে। অনলাইনে কাগজ বের করে দেখতে পাচ্ছি, সাকসেসফুল হয়ে গেছে। আমাদের বাড়ি ফিরিয়ে দিতে হবে। নাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।” যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ মাঝি। তাঁর দাবি, “সেই সময় অনেকের নাম নথিভুক্ত হয়েছিল। সেই কারণে আইডি তৈরি হয়েছিল। কিন্তু কে কাকে বেছে বেছে ঘর দিয়েছে, তা আমি জানি না। কার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, কে টাকা তুলে নিয়েছে, সেটা দেখতে হবে।” ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ তৃণমূল নেতা বিশ্বজিৎ মাঝিকে  উদ্ধার করে নিয়ে যায়।

সম্পর্কিত ট্যাগ: #রাজনীতি #পশ্চিমবঙ্গ #ভারত ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর