সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

অমাবস্যার কোটালে ফের ধস গঙ্গাসাগরে!!

অমাবস্যার কোটালে ফের ধস গঙ্গাসাগরে!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

অমাবস্যার ভরা কোটাল। আর তার জেরেই ফের ধস নামল গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সংলগ্ন সমুদ্রতট ও নদীবাঁধে।
সমুদ্রের প্রবল ঢেউয়ের আঘাতে উপকূলের মাটি ধসে পড়ায় বাড়ছে উদ্বেগ।
পরিস্থিতি সামাল দিতে সাতসকালেই জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়।
তবে সেই কাজকে ঘিরেই তৈরি হয় বিতর্ক।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এর আগেও একাধিকবার এই এলাকায় নিম্নমানের কাজ হয়েছে। সেই অভিযোগ তুলে কাজের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা।
পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্রতট ও নদীবাঁধ পরিদর্শনে আসেন সেচ দপ্তরের আধিকারিকরা।
তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রায়, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি এবং প্রশাসনের একাধিক আধিকারিক।
দীর্ঘদিন ধরেই সমুদ্রের প্রবল ঢেউয়ের ধাক্কায় কপিলমুনি মন্দির সংলগ্ন উপকূলবর্তী এলাকায় ভাঙন দেখা দিচ্ছে।
প্রতিটি জোয়ারে উত্তাল ঢেউ আরও দুর্বল করে দিচ্ছে নদীবাঁধ এবং সমুদ্রতটের একাংশ।
অমাবস্যার ভরা কোটালে সেই ভাঙনের তীব্রতা আরও বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।
শুধু স্থানীয় বাসিন্দারাই নন, গঙ্গাসাগরে আসা তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
ভাঙন রুখতে দ্রুত ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পাশাপাশি মেরামতির কাজের মান নিয়েও যাতে কোনও প্রশ্ন না ওঠে, সেদিকেও নজর দেওয়ার দাবি উঠেছে।
এখন প্রশাসনের পরিদর্শনের পর কী ব্যবস্থা নেওয়া হয়, ভাঙন রুখতে কতটা কার্যকর কাজ হয়—সেদিকেই তাকিয়ে গঙ্গাসাগরবাসী।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর