সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

দুর্গাপূজোয় শব্দদূষণ রোধে কড়া বারাবনি থানার পুলিশ!!

দুর্গাপূজোয় শব্দদূষণ রোধে কড়া বারাবনি থানার পুলিশ!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দুর্গাপূজোয় শব্দদূষণ রোধে এবার কড়া অবস্থান নিল বারাবনি থানা পুলিশ।

বারাবনি থানা চত্বরে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ বৈঠক। আর সেই বৈঠক থেকেই স্পষ্ট বার্তা দেওয়া হলো—পুজোর সময় কোনওভাবেই শব্দবাজি বা ডিজে বাজানো যাবে না।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজোয় শুধুমাত্র গ্রিন ক্র্যাকারস ব্যবহারের অনুমতি থাকবে। শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ রক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাজি বিক্রেতা, ডিজে ব্যবসায়ী এবং আতশবাজি প্রস্তুতকারকরা। তাঁদের সামনে দুর্গাপূজোয় শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন নিয়ম ও নির্দেশিকা তুলে ধরে পুলিশ প্রশাসন।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বারাবনি থানার আধিকারিক দিব্যেন্দু মুখোপাধ্যায়-সহ পুলিশের অন্যান্য আধিকারিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, প্রশাসনের নির্দেশ অমান্য করে শব্দবাজি বা ডিজে ব্যবহার করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অর্থাৎ, দুর্গাপূজোয় উৎসবের আনন্দের পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ রক্ষায় এবার শুরু থেকেই কড়া নজরদারি চালাবে বারাবনি থানা পুলিশ।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর