সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ অন্যান্য বিস্তারিত সংবাদ

ঘুষকাণ্ডে ধৃত ECL কর্মীর জামিনের আবেদন নাকচ সিবিআই আদালতে !

ঘুষকাণ্ডে ধৃত ECL কর্মীর জামিনের আবেদন নাকচ সিবিআই আদালতে !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

সহকর্মীকে বদলি করিয়ে দেওয়ার শর্তে ঘুষ চাওয়ার অভিযোগে ধৃত ইসিএল কর্মী শঙ্করলাল হরিজনের জামিনের আবেদন নাকচ করে দেওয়া হল আসানসোলের সিবিআই আদালতে। বুধবার ইসিএল-এর সাউথ শ্যামলা কোলিয়ারি আবাসন থেকে আচমকাই শঙ্করলাল হরিজনকে গ্রেফতার করা হয় সিবিআই এর পক্ষ থেকে। ধৃত ওই ইসিএল কর্মী তাঁরই কোন সহকর্মীকে স্বাস্থ্যজনিত কারণে অন্যত্র বদলি করিয়ে দেওয়ার শর্তে কুড়ি হাজার টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ। যে ব্যক্তির কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছিল, তিনি আগাম বিষয়টি পুলিশ ও সিবিআই-এর কাছে জানিয়ে রেখেছিলেন। সেই মতো প্রায় ফাঁদে ফেলে শঙ্করলাল হরিজনকে গ্রেফতার করেন সিবিআই-এর আধিকারিকরা। বৃহস্পতিবার ধৃত শঙ্করলাল হরিজনকে সিবিআই আদালতে পেশ করা হলে তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আসামি পক্ষের আইনজীবী শেখর কুন্ডু সাংবাদিকদের জানান, সিবিআই বা পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদনই জানানো হয়নি। তাই তাঁর মক্কেলকে জেল হেফাজতেই পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আইন আইনের পথে চলবে। আগামী দিনে তাঁর জামিনের জন্য আবারও আবেদন জানাবেন তাঁরা।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর