সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

মানিব্যাগ কুড়িয়ে ফেরালেন সিভিক ভলান্টিয়ার !

মানিব্যাগ কুড়িয়ে ফেরালেন সিভিক ভলান্টিয়ার !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

রাস্তায় পড়ে গিয়েছিল টাকা, পরিচয়পত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্রে ভরা মানিব্যাগ। বাড়ি পৌঁছে মানিব্যাগ খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন কাঁকসার মোল্লাপাড়ার বাসিন্দা মহম্মদ নাজির। শেষ পর্যন্ত কাঁকসা ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার ও ট্রাফিক পুলিশের তৎপরতায় অক্ষত অবস্থায় ফিরে পেলেন হারানো মানিব্যাগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বাইকে করে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন মহম্মদ নাজির। কাজ সেরে কাঁকসা রোড ধরে বাড়ি ফেরার পথে মাস্টারপাড়া সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের আন্ডারপাসের কাছে অসাবধানতাবশত তাঁর পকেট থেকে মানিব্যাগটি পড়ে যায়।

বাড়িতে পৌঁছনোর পর মানিব্যাগটি দেখতে না পেয়ে চারদিকে খোঁজ শুরু করেন নাজির। কিন্তু কোনও হদিশ না মেলায় বাড়তে থাকে দুশ্চিন্তা।

এর মধ্যেই তাঁর কাছে খবর আসে, আন্ডারপাসের কাছে কর্তব্যরত কাঁকসা ট্রাফিক গার্ডের এক সিভিক ভলান্টিয়ার মানিব্যাগটি কুড়িয়ে পেয়েছেন।

খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন নাজির। ততক্ষণে সিভিক ভলান্টিয়ার বিষয়টি ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়ে দিয়েছেন।

পরে এক ট্রাফিক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে মানিব্যাগে থাকা পরিচয়পত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য নথি পরীক্ষা করেন। নাজিরের পরিচয় নিশ্চিত করার পর তাঁর হাতে তুলে দেওয়া হয় হারিয়ে যাওয়া মানিব্যাগ।

মানিব্যাগের সঙ্গে জরুরি নথিপত্রও অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন মহম্মদ নাজির। এই ঘটনায় কাঁকসা ট্রাফিক পুলিশের পাশাপাশি ওই সিভিক ভলান্টিয়ারের কর্তব্যপরায়ণতার প্রশংসা করেছেন স্থানীয়রাও।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর