মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী গ্রেফতারে থানায় ডেপুটেশন কংগ্রেসের !!

নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী গ্রেফতারে থানায় ডেপুটেশন কংগ্রেসের !!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের প্রতিবাদে এবার অণ্ডাল থানায় ডেপুটেশন দিল কংগ্রেস। মঙ্গলবার অণ্ডাল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে থানায় পৌঁছে পুলিশের কাছে নিজেদের দাবি ও বক্তব্য তুলে ধরা হয়।
মিলন প্রধানের গ্রেফতারের কারণ এবং তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলি নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, পুরো বিষয়টি স্বচ্ছভাবে তদন্ত করতে হবে।
কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক কারণেই মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বক্তব্য, কোনও নির্দিষ্ট অভিযোগ থাকলে আইন অনুযায়ী তদন্ত হতেই পারে। তবে রাজনৈতিক উদ্দেশ্যে কোনও কর্মীকে হেনস্থা বা গ্রেফতার করা হলে তার প্রতিবাদ করা হবে।
উল্লেখ্য, মিলন প্রধানকে ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন-সংক্রান্ত পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে একাধিক জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে মুলতুবি ছিল এবং সেই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
অন্যদিকে, গ্রেফতারির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করছে কংগ্রেস। এই অভিযোগের পাশাপাশি মিলন প্রধানের আইনজীবীও গ্রেফতার ও সংশ্লিষ্ট মামলাগুলি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।
এদিন অণ্ডাল থানার সামনে কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পুলিশের কাছে মিলন প্রধানের বিরুদ্ধে থাকা মামলাগুলির স্বচ্ছ তদন্ত এবং গ্রেফতারের কারণ খতিয়ে দেখার দাবি জানানো হয়।
কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, মিলন প্রধানের গ্রেফতারের প্রতিবাদে আগামী দিনেও গণতান্ত্রিক পদ্ধতিতে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
অন্যদিকে, পুলিশের বক্তব্য, অভিযোগ ও আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই আইনানুগ পদক্ষেপ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্তসাপেক্ষ।
মিলন প্রধানের গ্রেফতারকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই অণ্ডাল থানায় কংগ্রেসের এই ডেপুটেশন ঘিরে নতুন করে সরগরম রাজনৈতিক মহল।

সম্পর্কিত ট্যাগ: #রাজনীতি #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর