সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

বিদেশ থেকে ফেরার আগেই সর্বনাশ, গয়না নিয়ে চম্পট চোর !

বিদেশ থেকে ফেরার আগেই সর্বনাশ, গয়না নিয়ে চম্পট চোর !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

বিদেশে সপরিবারে ভ্রমণ, আর ঠিক সেই সময়েই বাড়িতে চুরি।
একটা ফোনেই যেন মাটি হয়ে গেল বিদেশ ভ্রমণের সমস্ত আনন্দ। স্ত্রী-ছেলেকে নিয়ে বিদেশে ঘুরতে গিয়েছিলেন পশ্চিম বর্ধমানের কাঁকসা সারদাপল্লির বাসিন্দা শিক্ষক উপেন্দ্র কুমার সিনহা। বাড়ি ফেরার কথা ছিল আজই। কিন্তু তার আগেই এল আতঙ্কের ফোন বাড়ির তালা ভেঙে চুরি হয়েছে। জানা গিয়েছে, বিগত কয়েকদিন আগে স্ত্রী ও ছেলেকে নিয়ে বিদেশে ভ্রমণে যান শিক্ষক উপেন্দ্র কুমার সিনহা। সেই সময় বাড়িটি তালাবন্ধই ছিল। এর মধ্যেই বাড়িতে ঢুকে পড়ে চোরেরা। পরিবারের দাবি, আলমারি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে ঘরের একাধিক জিনিসপত্র। সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সামগ্রী। চুরি গেছে প্রায় পাঁচ লক্ষ টাকার সোনা,রুপোর অলংকার। চুরির খবর পেয়েই আর দেরি করেননি শিক্ষক। ব্যাঙ্গালোরে ছেলের কাছে থাকা অবস্থাতেই তড়িঘড়ি বিমান ধরে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাড়িতে ফিরে ঢুকতেই চোখে পড়ে   ভাঙা আলমারি, লণ্ডভণ্ড ঘর, আর ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্র। বিদেশ ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হয় দুশ্চিন্তা আর আতঙ্কে।কাঁকসার এই ঘটনাকে ঘিরে ফের সামনে উঠছে বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন এলাকায় তালাবন্ধ বাড়িতে চুরির অভিযোগ সামনে আসছে বলেও স্থানীয়দের দাবি। বাড়িতে তালা দিয়ে বাইরে বেরোলেই নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।এই ঘটনায় শিক্ষক উপেন্দ্র কুমার সিনহা জানান,"এই ঘটনায় আমি হতভম্ব। আমি ঘুরতে গেছিলাম অন্য দেশে। আজই ফেরার কথা ছিল। একজনকে দায়িত্ব দিয়ে গেছিলাম বাড়ির। সোমবার রাতে সে এই বাড়িতে ছিল না। তারই মধ্যে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে তার কাছ থেকেই  আমি খবর পায় এই ঘটনা ঘটেছে। তৎক্ষণাৎ ফিরে এসে দেখি সোনার গয়না সব উধাও।"পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর