সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

নিউ টাউনশিপ থানার উদ্যোগে দুর্গাপূজার সমন্বয় বৈঠক !!

নিউ টাউনশিপ থানার উদ্যোগে দুর্গাপূজার সমন্বয় বৈঠক !!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দুর্গাপুর নিউ টাউনশিপ থানার তত্ত্বাবধানে এ বছরের দুর্গা পূজা ও শারদীয়া উৎসবের যাতে সুষ্ঠু ও সুচারুরূপে সম্পূর্ণ করা যায় তার জন্য এক সমন্বয়ে সভার আয়োজন করা হয় মহল গেস্ট হাউসে। বুধবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে এলাকার সমস্ত দুর্গাপূজার উদ্যোক্তারা উপস্থিত হয়েছিলেন এই সভায়। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ এ ডি ডি এ, পুরসভা ও পুলিশ আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য যে নিউ টাউনশিপ থানা এলাকায় দুর্গাপুরের বেশ কিছু বড় নামিদামি পুজো থাকায় দর্শনার্থীর ভিড় ও জনসমাবেশ যথেষ্টই হয়ে থাকে। পুলিশকে পুজোর কয়েকদিন রাতভর ভিড় সামলাতে হয়। পুজোর উদ্যোক্তাদের গাড়ি পার্কিং, ভাঙা রাস্তা, নারীদের নিরাপত্তা, রাস্তা ওয়ান ওয়ে, স্ট্রীট লাইট, বিসর্জনের ঘাট এইসব বিষয় গুলির উপর নানান অভিযোগ ও তার সমাধানের দাবি জানানো হয়।। স্বয়ং বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনের আধিকারিকরা যুদ্ধকালীন প্রস্তুতিতে এই সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন। পুলিশের পক্ষে 112 নম্বরে ইমার্জেন্সি ফোন ব্যবহার করার কথা বলা হয়। দুর্গা বাহিনীর সহযোগিতা নেওয়ার কথা ও বলা হয় নিরাপত্তার জন্য। সবমিলিয়ে প্রস্তুতি ভালই এগোচ্ছে বোঝা গেল ২০২৬ এর সমন্বয় বৈঠকে। কিন্তু সবার একটাই প্রার্থনা এই অতি বর্ষণ কবে শেষ হবে। পুজোর কেনাকাটার জন্য মুখিয়ে আছে ব্যবসায়ী থেকে উৎসব প্রিয় বাঙালি। দেবী দুর্গার কাছে এখন একটাই প্রার্থনা তাড়াতাড়ি বৃষ্টি বন্ধ করে দাও মা।        

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর