সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !!

দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড !!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শহরে চালু হল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’।
মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে তৈরি এই বিশেষ স্কোয়াডের মূল লক্ষ্য—মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সাহায্য পৌঁছে দেওয়া।
দুর্গাপুরে বিশেষ এই স্কোয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই, ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং-সহ পুলিশ কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
জানা গিয়েছে, স্কুটারে করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, জনবহুল এলাকা এবং স্পর্শকাতর এলাকায় নিয়মিত নজরদারি চালাবেন মহিলা পুলিশ আধিকারিকরা।
কোনও মহিলা সমস্যায় পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়াই এই স্কোয়াডের অন্যতম প্রধান লক্ষ্য।
দুর্গা সুরক্ষা স্কোয়াডে থাকছেন প্রশিক্ষিত মহিলা পুলিশ আধিকারিকরা।
প্রয়োজনে তাঁরা অস্ত্রসহ রাস্তায় টহলও দেবেন।
মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা বা জরুরি পরিস্থিতিতে ১০০ অথবা ১১২ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য নেওয়া যাবে।
এর আগে আসানসোলেও এই বিশেষ স্কোয়াডের সূচনা করা হয়েছিল। এবার দুর্গাপুরেও চালু হল দুর্গা সুরক্ষা স্কোয়াড।
ফলে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিস্তীর্ণ এলাকায় মহিলাদের নিরাপত্তায় আরও সক্রিয় নজরদারি চালানো সম্ভব হবে বলে দাবি পুলিশ আধিকারিকদের।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার জানান, মহিলাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই বিশেষ বাহিনী গঠন করা হয়েছে।
স্কোয়াডের সদস্যরা নিয়মিত এলাকায় নজরদারি চালাবেন এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেবেন।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #ভারত ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর