সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

ট্রাফিক সচেতনতায় দুর্গাপুর পুলিশের বিশেষ অভিযান!

ট্রাফিক সচেতনতায় দুর্গাপুর পুলিশের বিশেষ অভিযান!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।
পুজোর দিনগুলিতে রাস্তায় যেমন বাড়বে যানবাহনের চাপ, তেমনই বাড়বে সাধারণ মানুষের যাতায়াত।
আর সেই কথা মাথায় রেখেই দুর্ঘটনা এড়াতে এবং ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিতে বিশেষ উদ্যোগ নিল দুর্গাপুর ট্রাফিক পুলিশ। 
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরজুড়ে শুরু হয়েছে স্পেশাল চেকিং ও সচেতনতা অভিযান।
বৃহস্পতিবার দুর্গাপুরের বিধাননগরের হাসপাতাল মোড় এলাকায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক, স্কুটি-সহ বিভিন্ন যানবাহনের চালকদের সচেতন করেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা।
সঠিকভাবে হেলমেট পরা, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং রাস্তায় দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর বিষয়ে দেওয়া হয় বিশেষ বার্তা।
বিধাননগর, স্টিল পার্ক ও মুচিপাড়া ট্রাফিকের পক্ষ থেকে আয়োজিত এই স্পেশাল ড্রাইভ ও চেকিং অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক এসিপি রাজকুমার মালাকার।
পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা—
উৎসবের আনন্দ যেন কোনওভাবেই দুর্ঘটনার কারণে ম্লান না হয়।
তাই পুজোর আগেই সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি নিজেদের এবং অন্যদের নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর