সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

দুর্গাপুর সংহতি সংঘের কালীপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল সাড়ম্বরে!

দুর্গাপুর সংহতি সংঘের কালীপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল সাড়ম্বরে!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

সমগ্র বঙ্গবাসী এখন উমার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। উমা মর্ত্যে আসার আগেই দেবী মহামায়ার আর এক রূপ 'শ্যামা মায়ের' পুজো উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল সাড়ম্বরে। দুর্গাপুরের বিধান নগর এলাকার ঐতিহ্য মন্ডিত ক্লাব 'দুর্গাপুর সংহতি সংঘের শ্রী শ্রী শ্যামা পুজো এ বছর ২০ তম বর্ষে পদার্পণ করেছে। বিগ বাজেটের যে মেগা পুজো গুলি দুর্গাপুরে অনুষ্ঠিত হয়, সেগুলির অন্যতম এই 'সংহতি সংঘের' কালীপুজো। রবিবার উৎসবী আবহে এই খুঁটিপুজো অনুষ্ঠিত হয়ে গেল। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় খুঁটি পুজো উপলক্ষে এদিন ক্লাব প্রাঙ্গণে উপস্থিত থেকে উদ্যোক্তাদের উৎসাহিত করেন।ক্লাবের অন্যতম উদ্যোক্তা অরূপ ভট্টাচার্য এবং উপেন্দ্র কুমার শর্মা জানান, এ বছর তাঁদের ক্লাবের পুজো ২০ তম বর্ষে পদার্পণ করেছে। প্রত্যেক বছরের মতো এ বছরও থাকবে থিমের চমক। বিশাল দেবী মূর্তির পাশাপাশি দৃষ্টিনন্দন মণ্ডপ এবং আলোকসজ্জাও দর্শনার্থীদের মন কাড়বে। থাকবে মণ্ডপের পাশেই একটি কৃত্রিম মহাশ্মশান। সেখানে আলোকের ম্যাজিকের সাহায্যে তৈরি হবে এক কৃত্রিম প্রেতপুরী।  কালীপুজো উপলক্ষে দশ দিন ধরে চলবে মেলা। এ বছর ১৬ লক্ষাধিক টাকা পুজোর বাজেট হিসেবে ধার্য করা হয়েছে বলে জানান অরূপ বাবু।  খুঁটি পুজোর উদ্বোধনে এসে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এই পুজো বিগত কুড়ি বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের পুজো এটি।পুজো কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত ধরণের সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক। চন্দ্রশেখর বাবু জানান, এই ক্লাবের সদস্যদের নিজেদের আর্থিক অনুদানেই প্রত্যেক বছর এত বিরাট মাপের পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। পাশাপাশি বাইরের কোন কোন স্পনসরারও সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিগ বাজেটের এই পুজোকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর