সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ফুড অ্যাপের কর্মীদের

মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ফুড অ্যাপের কর্মীদের

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

পেট্রোলের দাম আকাশ ছোঁয়া। সেই সঙ্গে বেড়েছে অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রেরও দাম। অথচ বাড়েনি রোজগার। বরং যত দিন যাচ্ছে ততই কমে যাচ্ছে প্রতিদিনকার রোজগারের অংক। আগের তুলনায় কাজের পরিমাণও কমেছে উল্লেখযোগ্য রকম হারে। এমনই বেশ কিছু অভিযোগকে সামনে রেখে শুক্রবার একদিনের প্রতীকী কর্মবিরতিতে সামিল হলেন একটি আন্তর্জাতিক অনলাইন ফুড অ্যাপ-এর আসানসোল শহরের ডেলিভারি কর্মীরা।আসানসোল শহর ও শহরতলীতে কর্মরত ওই বহুজাতিক ফুড অ্যাপটির কর্মীদের অভিযোগ, তাঁরা আগের তুলনায় বর্তমানে আর সেরকম ভাবে কাজ পাচ্ছেন না। সারাদিনে গড়ে পাঁচ থেকে ছ'টি অর্ডার পাচ্ছেন তাঁরা। এদিকে পেট্রোলের আকাশ ছোঁয়া দাম। প্রতিদিন পেট্রোল খরচ হয়ে যায় ২০০ টাকার উপরে। অথচ গড়ে তাঁরা রোজগার করছেন মাত্র সারাদিনে ৩৫০ থেকে ৪০০ টাকা। সামান্য এই আয়ে কিভাবে তাঁদের সংসার চলবে? এই প্রশ্ন তুলেই ওই ফুড অ্যাপ- এর কর্মীরা এদিন কর্মবিরতি পালন করেন। তারকনাথ চট্টোপাধ্যায় নামে এক ডেলিভারি কর্মীর অভিযোগ, তাঁদের এই সমস্যার কথা তাঁরা তাঁদের টিম লিডার এবং টিম ম্যানেজারের কাছে বারবার জানিয়েছেন।কিন্ত  কোন সুরাহা হয়নি।এদিকে প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন নতুন ডেলিভারি কর্মী নিয়োগ করা হচ্ছে। এর ফলে তাঁরা প্রয়োজনের তুলনায় অনেক কম কাজ পাচ্ছেন। মাল্টি ডেলিভারির ক্ষেত্রেও একই পারিশ্রমিক দেওয়া হয় তাঁদের। তারকনাথ বাবু বলেন, দৈনিক ওই সামান্য মজুরি টুকু ছাড়া তাঁরা অতিরিক্ত কোন কিছুই পান না। এমনকি ঝুঁকিবহুল কাজ হওয়া সত্বেও তাঁরা চিকিৎসা সংক্রান্ত কোনো সুযোগ সুবিধাও পান না। এদিকে প্রতি লিটার পেট্রোলের দাম বর্তমানে ১১৪ টাকা। নিজেদের বাইকের পেট্রোল পুড়িয়ে এই সামান্য আয়ে তাঁদের কিভাবে সংসার চলতে পারে? সেই প্রশ্নকে সামনে রেখেই তাঁরা চান প্রতিদিন অন্তত গড়ে পনেরো থেকে কুড়িটি ডেলিভারির অর্ডার পেতে। এই অবস্থায় তাঁদের তোলা প্রতিটি দাবি কার্যকর করা না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর