সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

ফ্রুট প্রসেসিং কারখানায় হানা খাদ্য সুরক্ষা দফতরের!! কাঁকসা

ফ্রুট প্রসেসিং কারখানায় হানা খাদ্য সুরক্ষা দফতরের!! কাঁকসা

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় একটি ফ্রুট প্রসেসিং কারখানায় মঙ্গলবার আচমকা হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তরের একটি প্রতিনিধি দল।এই অভিযান চলাকালীন বিষয়টি প্রকাশ্যে আসে যে,ওই কাইখানায় কাঁচা কলায় রাসায়নিক পদার্থ ব্যবহার করে তা পাকানো হতো।প্রায় ২০ ডিগ্রি তাপমাত্রার ঘরে সেগুলি রেখে পাকানো হতো।ওই কারখানায় অভিযান চলার ঘটনা প্রকাশে আসতেই  এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, ওই কারখানায় কাঁচা কলাকে প্রথমে রাসায়নিক পদার্থ দিয়ে প্রক্রিয়া করা হয় এবং এরপর সেগুলিকে নিয়ন্ত্রিত তাপমাত্রার চেম্বারে রাখা হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক শুভম ঘোষ জানিয়েছেন, কলা পাকানোর জন্য ঠিক কী ধরনের রাসায়নিক কতটা পরিমাণে ব্যবহার করা হচ্ছে এবং পুরো প্রক্রিয়াটি খাদ্য সুরক্ষা মানদণ্ড মেনে চলছে কি না, তা যাচাই করতেই খাদ্য সুরক্ষা দপ্তর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।
আধিকারিকরা কারখানায় কলা মজুত, প্রক্রিয়াকরণ এবং পাকানোর পুরো পদ্ধতির তথ্য সংগ্রহ করেছেন। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। ল্যাব রিপোর্টের পরেই স্পষ্টভাবে জানা যাবে যে ব্যবহৃত রাসায়নিক খাদ্য সুরক্ষা নিয়ম মেনে করা হচ্ছে কি না।
খাদ্য সুরক্ষা দপ্তরের এই বিশেষ অভিযানের সময় কাঁকসা থানার পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। আচমকা এই অভিযানে কারখানা চত্বরে হুড়োহুড়ি পড়ে যায়। দপ্তরের এই পদক্ষেপের পর এখন সকলের নজর তদন্ত রিপোর্টের দিকে।এলাকা সূত্রে জানা গিয়েছে এই কারখানা থেকেই নিত্যদিন সকালে ঠেলা গাড়িতে করে কলা পানাগড় বাজারে বিক্রি করেন বহু ব্যবসায়ী।এছাড়াও এই কারখানা থেকে কল পৌঁছায় অন্যান্য জেলাতেও।

সম্পর্কিত ট্যাগ: ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর