মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

বৃহন্নলাদের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার-৪ ! ধৃতদের আদালতে পেশ!

বৃহন্নলাদের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার-৪ ! ধৃতদের আদালতে পেশ!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর হনুমান মন্দিরের সামনে রবিবার ঘটে যাওয়া বৃহন্নলা গোষ্ঠীর সদস্যদের উপর আক্রমণের ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। সোমবার ধৃতদের দুর্গাপুর আদালতে পেশ করা হয়। যে চারজনকে এদিন গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন পিংকি পোদ্দার, মনা দাস,রিয়া দত্ত এবং রহিম শেখ। ধৃতদের মধ্যে মনা দাস দাসই হলেন একমাত্র বৃহন্নলা সমাজভুক্ত। উল্লেখ্য, গতকাল রবিবার বিকেলে বৃহন্নলা বা কিন্নর সমাজের দুটি গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পাণ্ডবেশ্বর থানার হনুমান মন্দির সংলগ্ন এলাকা। আক্রান্ত বৃহন্নলা গোষ্ঠীর বেশ কয়েকজনের অভিযোগ ছিল, যাঁরা তাঁদের উপর এই আক্রমণ করেছিলেন, তাঁরা কেউই পশ্চিম বর্ধমান বা পাণ্ডবেশ্বর এলাকার স্থায়ী বাসিন্দা নন। তাঁরা প্রত্যেকেই বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু। বৃহন্নলা সমাজে থাকার সময় তাঁরা নানান ধরণের দুষ্কৃতি মূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। তাই তাঁদের বৃহন্নলা বা কিন্নর সমাজ থেকে বিতাড়িত করা হয়।বিতাড়িত ওই বৃহন্নলারা যারা তাঁদের বিতাড়িত করেছিলেন, তাঁদের উপর অতর্কিতে আক্রমণ চালান বহিরাগতদের সাহায্য নিয়ে। ওই বৃহন্নলা গোষ্ঠীর কয়েকজন তাঁদের উপর ছুরি ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালিয়েছিলেন বলে বৃহন্নলা গোষ্ঠীর গুরু বিত্তন তেওয়ারির অভিযোগ। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল তাঁরা পাণ্ডবেশ্বর থানার সামনে তুমুল বিক্ষোভও প্রদর্শন করেন। পরে পুলিশের আশ্বাস পেয়ে তাঁরা বিক্ষোভ তুলে নেন। ওই ঘটনার জেরেই এ পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের চারজনকেই এদিন আদালতে পেশ করে পুলিশী হেফাজতে নেওয়ার আবেদন জানান পাণ্ডবেশ্বর থানার তদন্তকারী
আধিকারিকরা।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর