সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

টোটোর দৌরাত্ম্যে বন্ধ মিনিবাস পরিষেবা ,কাটল না জট

টোটোর দৌরাত্ম্যে বন্ধ মিনিবাস পরিষেবা ,কাটল না জট

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

টোটোর দৌরাত্ম্যের অভিযোগ তুলে গতকাল সকাল থেকে আসানসোল-দোমোহানি রুটে মিনিবাস পরিষেবা বন্ধ করে দেন বাস মালিক ও চালকরা। তাঁদের দাবি,যতক্ষণ না রুটে টোটোর দৌরাত্ম্য বন্ধ করা হচ্ছে, ততক্ষণ মিনিবাস চালানো হবে না।সমস্যা সমাধানে শনিবার বারাবনি থানায় মিনিবাস মালিক-চালক এবং টোটো মালিক-চালকদের নিয়ে আলোচনায় বসে পুলিশ। বৈঠকে বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখার্জি এবং ট্রাফিক পুলিশের দুই আধিকারিক উপস্থিত ছিলেন।বৈঠকের পর পুলিশ ও চালকদের নিয়ে দোমোহানি বাজার এলাকা পরিদর্শন করা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, দোমোহানি বাজারের ভিতরে টোটো ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি টোটোগুলির জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। আসানসোলের দিক থেকে আসা টোটোগুলিকে নির্দিষ্ট জায়গা থেকে ঘুরিয়ে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন মিনিবাসের চালক, খালাসি ও কন্ডাক্টরদের একাংশ। তাঁরা এই সিদ্ধান্ত মানতে নারাজ বলে জানা গেছে। এরপর বিষয়টি নিয়ে তাঁরা আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে গিয়ে সংগঠনের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেন।
এই ঘটনায় মিনিবাস পরিষেবা স্বাভাবিক হবে কি না, তা নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর