সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

কোর্ট রোডের খুঁটি পুজোয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল!

কোর্ট রোডের খুঁটি পুজোয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

মুঠোফোনে বন্দি বর্তমান প্রজন্মের শৈশব-কৈশোর! তারা চেনেনা খেলার মাঠ। হারিয়ে গেছে তাদের কল্পনার জগত। তাই বর্তমান প্রজন্মকে মাঠ মুখি করে তুলতে এক অভিনব থিমকে সামনে রেখে এবছর দুর্গাপুজোয় ব্রতী হয়েছেন আসানসোল কোর্ট রোডের উদ্যোক্তারা। এ বছর তাঁদের পুজো আশিতম বর্ষে পদার্পণ করল।শুক্রবার জন্মাষ্টমীর পুণ্য প্রভাতে আট দশক পুরনো এই ঐতিহ্যমন্ডিত পুজো কমিটির দুর্গাপুজোর পবিত্র খুঁটিপুজো অনুষ্ঠিত হল সাড়ম্বরে। খুঁটিপুজো উপলক্ষে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ছিলেন আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ বছর এই পুজো কমিটির পুজোর থিম হিসেবে রাখা হয়েছে 'খেলাঘর'! মন্ত্রী বলেন, অত্যন্ত সময়োপযোগী একটি ভাবনাকে পুজোর থিমের মোড়কে পরিবেশন  করতে চলেছেন এই পুজোর উদ্যোক্তারা। তাঁদের প্রতি রইল অকুন্ঠ ধন্যবাদ। কারণ বর্তমান প্রজন্মকে মাঠমুখী করে তোলার জন্য তাঁরা যে অভিনব থিমকে হাজির করতে চলেছেন তা বর্তমান প্রজন্মকে কিছুটা উৎসাহিত করবেই। মন্ত্রী বলেন, কার্যত জন্মাষ্টমী থেকেই শুরু হয়ে যায় দুর্গাষ্টমীর দিন গোনা। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সেই মহানন্দময় শারদ দিনগুলির জন্য। তিনি আসন্ন শারদীয়া উপলক্ষে আসানসোল বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সম্পর্কিত ট্যাগ: ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর