সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

GE-কারখানার বিশ্বকর্মা পুজোয় বিধায়ক চন্দ্রশেখর!

GE-কারখানার বিশ্বকর্মা পুজোয় বিধায়ক চন্দ্রশেখর!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

এক সময় করোনা থমকে দিয়েছিল উৎসবের যাবতীয় প্রণোচ্ছলতাকে! কারখানার প্রতিটি শ্রমিক কর্মচারীর উষ্ণ হৃদয়ের ছোঁয়ায় যে বিশ্বকর্মা পুজো একসময় ছিল সাবেক এবিএল কারখানার ও  উপনগরীর প্রাণ ভোমরা, করোনার ছোবল সেই প্রাণ ভোমরাকেই যেন নির্দয়ভাবে কেড়ে নিয়েছিল। করোনা কালের সেই অন্ধকারাচ্ছন্ন দিনগুলোকে কাটিয়ে উঠলেও এবিএল কারখানা কাটাতে পারেনি তার আফটার শক। তবে দীর্ঘ সাত বছর পর সেই আফটার শক কাটিয়ে আবার নতুন করে ছন্দে ফিরল দুর্গাপুরের অন্যতম গর্বের এই বেসরকারি শিল্প প্রতিষ্ঠানটি। শুক্রবার জি-কারখানা বা সাবেক এবিএল কারখানার শ্রমিক কর্মচারীরা প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করলেন বিশ্বকর্মা পুজো। দেবশিল্পীর আরাধনায় মেতে ওঠা কারখানার শ্রমিক ও অফিসারদের অভিনন্দন জানাতে এদিন কারখানায় হাজির হয়েছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। কারখানার বিভিন্ন শপে ঘুরে তিনি কর্মীদের উৎসাহিত করেন। কারখানা কর্তৃপক্ষ বিধায়ককে সংবর্ধনাও জ্ঞাপন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চন্দ্রশেখর বাবু বলেন, এই কারখানার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক সেই শৈশব কাল থেকেই। কারণ এই কারখানার সঙ্গেই ই। মিলেমিশে রয়েছে তাঁর পিতার কর্মজীবনের স্মৃতি। এই কারখানার একজন শ্রমিক হিসেবে তিনি এখানে ঝরিয়েছেন তাঁর রক্ত ও ঘাম। তাই সাবেক এবিএল কারখানার সঙ্গে আজও একাত্মতা অনুভব করেন চন্দ্রশেখর বাবু।কারখানার বিএমএস নেতা তরুণ দাস বলেন, শুধু বিশ্বকর্মা পুজোই নয়,কারখানার বিভিন্ন শপে অনুষ্ঠিত হবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। তিনি বলেন, বিধায়ক আসায় কারখানার প্রত্যেক শ্রমিক কর্মচারীই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। 

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর