সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

NSAP উপভোক্তাদের জন্য মাসিক ভাতা বাড়ল ৫০০ টাকা !!

NSAP উপভোক্তাদের জন্য মাসিক ভাতা বাড়ল ৫০০ টাকা !!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

বাড়ল আর্থিক সহায়তা!
জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি অর্থাৎ NSAP-এর আওতায় থাকা উপভোক্তাদের জন্য বাড়ানো হয়েছে আর্থিক সহায়তা। আর সেই বর্ধিত সহায়তা সম্পর্কে উপভোক্তাদের সচেতন করতে দুর্গাপুরে আয়োজন করা হল বিশেষ কর্মসূচির।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বর্ধিত আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় সোমবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এই সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।

সরকারি DBT অর্থাৎ Direct Benefit Transfer ব্যবস্থার মাধ্যমে কীভাবে আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছবে, সেই বিষয়েও বিস্তারিত জানানো হয়।

সরকারের নির্দেশ অনুযায়ী, বার্ধক্য ভাতা মাসিক ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।
ফলে যোগ্য উপভোক্তাদের যাতে এই বর্ধিত আর্থিক সহায়তা পেতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়েও সচেতন করা হয়।

প্রতিটি ULB-কে ন্যূনতম ১০০ জন যোগ্য NSAP উপভোক্তাকে নিয়ে এই ধরনের সচেতনতা কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছিল।
সেই নির্দেশ মেনেই দুর্গাপুরেও ১০০ জন উপভোক্তার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।

শুধু আর্থিক সহায়তার বিষয়টি জানানো নয়, DBT ব্যবস্থার মাধ্যমে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তা এবং প্রশাসনের মধ্যে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে কি না, তাও পরীক্ষা করে দেখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল, দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম-সহ প্রশাসনের আধিকারিকরা।

পুরো কর্মসূচিটি পরিচালনার দায়িত্বে ছিল দুর্গাপুর পুরসভা।

সরকারি আর্থিক সহায়তা বৃদ্ধির খবর পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা।
বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য এই অতিরিক্ত আর্থিক সহায়তা কতটা উপকারী হবে, সেই আশাতেই এদিনের কর্মসূচিতে দেখা যায় উৎসাহ।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর