মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

শহরকে আবর্জনা মুক্ত রাখতে পথে নামলেন পুর কমিশনার!

শহরকে আবর্জনা মুক্ত রাখতে পথে নামলেন পুর কমিশনার!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

জনবসতি পূর্ণ এলাকাগুলোতে যাতে আবর্জনা না ফেলা হয় সে ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে বুধবার আসানসোলের ঊষাগ্রাম ও কালিপাহাড়ী এলাকায় এক গণ সচেতনতা মূলক প্রচার অভিযান শুরু করা হল আসানসোল নগর নিগমের পক্ষ থেকে।রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল পয়লা সেপ্টেম্বর থেকে লোকালয় গুলিতে কেউ কোনভাবে কোন আবর্জনা ফেললে সেক্ষেত্রে ব্যক্তিকে সংশ্লিষ্ট ব্যক্তির জরিমানা করা হতে পারে। তবে জরিমানা করাটাই সরকারের মূল উদ্দেশ্য নয়। সাধারণ মানুষ যাতে সচেতনভাবে পরিবেশ রক্ষার ব্যাপারে আরও সংবেদনশীল হন, তা সুনিশ্চিত করতেই এই ধরণের পদক্ষেপ গৃহীত হয়েছে। এদিন লোকালয়ে আবর্জনা ফেলা রুখতে উষাগ্রাম ও কালিপাহাড়ি এলাকায় পৌর কমিশনার পরিদর্শনে যান। জনবসতি এলাকায় যাতে কেউ আবর্জনা না ফেলেন, সেই বার্তা আগেই দিয়েছিল আসানসোল পৌর নিগম। এবার সেই নির্দেশ কতটা কার্যকর হচ্ছে, তা খতিয়ে দেখতেই আসানসোল পৌর নিগমের ৬ নম্বর বোরোর অধীন উষাগ্রাম ও কালিপাহাড়ি এলাকায় হঠাৎ পরিদর্শনে আসেন পৌর নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা।পরিদর্শনের সময় এলাকার পরিচ্ছন্নতা, রাস্তার পাশে আবর্জনা জমে থাকা এবং জনবসতি এলাকায় ময়লা আবর্জনা ফেলার বিষয়গুলি খতিয়ে দেখা হয়। সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার পাশাপাশি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারেও সচেতন করা হয়।পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, খোলা জায়গায় যেখানে লোক বসতি রয়েছে  সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে আগামী দিনেও নজরদারি ও সচেতনতা অভিযান চালানো হবে। এখনও পর্যন্ত আসানসোল শহরে লক্ষাধিক মানুষকে জরিমানা করা হয়েছে বলেও জানান নগর নিগমের কমিশনার। তবে সরকারি নিষেধাজ্ঞা বলবৎ হওয়ার পর শহরের বেশ কিছু জায়গার জমে থাকা আবর্জনার স্তুপ পরিষ্কার করে ফেলা সম্ভব হয়েছে। ফলে বর্তমানে পুরো শহরই অনেকখানিই আবর্জনা মুক্ত হয়ে গিয়েছে বলে শহরবাসীর দাবি।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর