সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

জাতীয় সড়কে অটো টোটোর বিরুদ্ধে অভিযান পুলিশের।

জাতীয় সড়কে অটো টোটোর বিরুদ্ধে অভিযান পুলিশের।

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

ট্রাফিক আইন অনুযায়ী যে কোন জাতীয় সড়কের উপর অটো,টোটো,ই- রিক্সা বা ওই জাতীয় কোন যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বহু ক্ষেত্রে দেখা যায় অটো, টোটো বা ভ্যানো চালকরা ব্যস্ততম জাতীয় সড়কের উপর দিয়ে যাতায়াত করছেন। জাতীয় সড়কের উপর অটো,টোটো সহ ভ্যানগুলি চলাচল করতে থাকাই প্রায়শই দুর্ঘটনার মুখে পড়ে অন্যান্য যানবাহন গুলি। পুলিশের পক্ষ থেকে বহুবার মাইকিং করে জাতীয় সড়কে এই ধরণের অটো, টোটো চলাচলের করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু তাতেও কাজ না হওয়ায় সোমবার দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে এক গণ অভিযান চালিয়ে বেশ কিছু অটো, টোটো ও ভ্যানোকে চালকদের ধরে পুলিশ। একাধিক অটো, টোটো চালকের বিরুদ্ধে জরিমানাও আরোপ করা হয়। জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে এটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। বেশ কিছু অটো টোটো চালককে সাবধান করেই ছেড়ে দেওয়া হয়। জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে আগামী দিনেও পুলিশের পক্ষ থেকে এই ধরণের অভিযান চালানো হবে বলে ট্রাফিক পুলিশের শীর্ষ আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর