সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

শ্রমিক অসন্তোষে উত্তাল হয়ে উঠল বেসরকারি ইস্পাত কারখানা!

শ্রমিক অসন্তোষে উত্তাল হয়ে উঠল বেসরকারি ইস্পাত কারখানা!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

পুরুষদের সমপরিমাণ মহিলা শ্রমিকদের মজুরি প্রদান, মজুরির অঙ্ক বৃদ্ধি, শ্রম আইন অনুসারে কারখানার অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান এবং কারখানার ভিতরে শ্রমিকদের নিরাপত্তার দাবি তুলে মঙ্গলবার উৎপাদন ব্যবস্থা স্তব্ধ করে দিয়ে আন্দোলনে নামলেন শ্রমিকরা।এদিন কারখানার কাজ বন্ধ করে প্রতীকী কর্মবিরতি শুরু করেন  পশ্চিম বর্ধমানের দেন্দুয়া স্থিত একটি বেসরকারি ইস্পাত কারখানার শ্রমিক কর্মচারীরা। বিক্ষোভ রত শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠকে স্থির হয়, জব অনুযায়ী বিভিন্ন বিভাগের শ্রমিকদের দৈনিক মজুরি অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ত্রিপাক্ষিক বৈঠকে যে প্রতিশ্রুতির চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছিল সেগুলির একটিও রূপায়িত হয়নি। আজও মহিলারা পুরুষ শ্রমিকদের তুলনায় অনেকটাই কম মজুরি পাচ্ছেন। শ্রমিক নেতা অমরনাথ মাহাতো সংশ্লিষ্ট সংস্থার ঠিকাদার পাপ্পু সিং-এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, মালিকপক্ষের সঙ্গে গোপন আঁতাত থাকার কারণে ওই ঠিকাদার শ্রমিকদের ন্যায্য পাওনা গন্ডা সময়মতো মিটিয়ে দিচ্ছেন না।অন্যান্য কারখানায় যেখানে শ্রমিকদের মজুরি অনেকটাই বেশি, সেখানে দেন্দুয়ার এই কারখানাটিতে শ্রমিকদের নানাভাবে শোষণ করা হচ্ছে। তিনি জানান, ইতিপূর্বে এলাকার বিএমএস নেতৃত্ব সংশ্লিষ্ট ঠিকাদার এবং কারখানা কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। কিন্তু কাগজে-কলমে সেই চুক্তি থাকলেও আজও তা বাস্তবায়িত হয়নি। ফলে শ্রমিকরা আগেও যেভাবে বঞ্চনার শিকার হতেন,আজও সেভাবেই  বঞ্চনার শিকার হয়ে চলেছেন। যদিও এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ কোন মন্তব্য করতে চাননি।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর