সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

অবৈধ গ্যাস সিলিন্ডারের গোডাউনে অভিযান, বাজেয়াপ্ত প্রায় ২০০ সিলিন্ডার!

অবৈধ গ্যাস সিলিন্ডারের গোডাউনে অভিযান, বাজেয়াপ্ত প্রায় ২০০ সিলিন্ডার!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

আসানসোলে ফের অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগ!
একটি গোডাউনে অভিযান চালিয়ে খালি ও ভর্তি মিলিয়ে প্রায় ২০০টি বেসরকারি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করল পুলিশ।

ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অভিযানে নামে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, দমকল বাহিনী এবং জেলা প্রশাসনের আধিকারিকরা।
অভিযানের সময় গোডাউনের ভিতরে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার দেখে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় আধিকারিকদের।

অভিযোগ, একটি ঘরের মধ্যেই দীর্ঘদিন ধরে মজুত করে রাখা হয়েছিল বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার।
আরও চাঞ্চল্যকর বিষয় হল, ওই একই চত্বরে রয়েছে একটি বেসরকারি স্কুলের ঘর।যদিও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলটি বেশ কয়েক বছর ধরেই বন্ধ রয়েছে।তবে প্রশ্ন উঠছে—জনবহুল এলাকায় এভাবে এত পরিমাণ ভর্তি ও খালি গ্যাস সিলিন্ডার মজুত করা কি আদৌ নিরাপদ? তার উপর গোডাউনে ছিল না কোনও উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা।বিপুল পরিমাণ দাহ্য পদার্থের এমন মজুতকে ঘিরে বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা।অভিযান শেষে পুলিশ সমস্ত গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে।পাশাপাশি অস্থায়ী গোডাউনের ঘরটি সিল করে দেওয়া হয়।কীভাবে এত বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার সেখানে মজুত করা হয়েছিল, এর পিছনে কারা রয়েছে এবং এই মজুতের বৈধতা কতটা—তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #ভারত ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর