মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ক্ষোভ, মহকুমা শাসক দপ্তরের সামনে মহিলাদের বিক্ষোভ!!!

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ক্ষোভ, মহকুমা শাসক দপ্তরের সামনে মহিলাদের বিক্ষোভ!!!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে আসানসোল মহকুমা শাসক দপ্তরে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। তাঁদের দাবি, প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করলেও এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা আসেনি।

সমস্যার সমাধানের দাবিতে এদিন মহকুমা শাসক দপ্তরে গিয়ে নিজেদের সমস্যার কথা জানান তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি।

এরপর দপ্তরের সামনের রাস্তায় বসে পড়েন বিক্ষোভরত মহিলারা। শুরু হয় পথ অবরোধ। প্রায় ২০ মিনিট ধরে চলে এই অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

বিক্ষোভকারীদের মূল দাবি, তাঁদের আবেদন ও নথিপত্র খতিয়ে দেখে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধান করা হোক।

তবে তাঁদের আবেদন বা সুবিধা না পাওয়ার প্রকৃত কারণ কী, তা সংশ্লিষ্ট দপ্তরের তরফে এখনও বিস্তারিতভাবে জানা যায়নি।

এখন প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর রয়েছে বিক্ষোভরত মহিলাদের।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর