মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোম মূর্তি উপহার দিলেন ভাস্কর শিল্পী সুশান্ত রায়!

জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোম মূর্তি উপহার দিলেন ভাস্কর শিল্পী সুশান্ত রায়!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁকে তাঁর একটি মোমের অপূর্ব দৃষ্টিনন্দন মূর্তি উপহার দিলেন আসানসোলের মোম ভাস্কর শিল্পী সুশান্ত রায়।শিল্পীর হাতের জাদু ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠা মূর্তিটি প্রধানমন্ত্রীর হয়ে গ্রহণ করার কথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। দীর্ঘ প্রায় দু'মাসের আক্রান্ত পরিশ্রমে হুবহু নরেন্দ্র মোদির এই মোম প্রতিমাটি  গড়ে তুলেছেন সুশান্ত বাবু। তিনি বলেন, বছর দশেক আগেও প্রধানমন্ত্রীজির একটি মূর্তি তিনি তৈরি করেছিলেন। সেটি বর্তমানে  রাজস্থানের জয়পুর ওয়াক্স মিউজিয়ামে রাখা আছে। তবে পশ্চিমবঙ্গবাসী মোদিজীর মূর্তিটি যাতে দেখতে পান সে কারণেই তিনি আরও একটি মূর্তি নির্মাণ করে এদিন কলকাতায় বিজেপির সদর দপ্তরে নিয়ে আসেন। সুশান্ত বাবু বলেন, এই মোমের মূর্তিটি তিনি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাতে তুলে দেবেন। মোদিজীর এই মূর্তিটি গড়তে তিনি অত্যন্ত উৎসাহিত ছিলেন এবং তাঁর স্বপ্ন ছিল তাঁর জন্মদিনেই এটি উপহার হিসেবে বিজেপি শীর্ষ নেতৃত্বের হাতে তুলে দেবেন। তাঁর সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। এদিনই মূর্তিটির শুভ উদ্বোধনও করা হবে কলকাতার বিজেপি সদর দপ্তরে। সুশান্ত বাবু বলেন, নরেন্দ্র মোদীজিকে তিনি অনেকদিন আগে দূর থেকে একবার দেখেছিলেন। পুরো মূর্তিটিই তিনি তৈরি করেছেন তাঁর প্রতিকৃতি দেখে। ইতিপূর্বেই তিনি বিভিন্ন রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব ছাড়াও সমাজের আলোকিত অংশের বহু মানুষের মোম প্রতিমা নির্মাণ করেছেন। আসানসোলেই তিনি 'শীশ মহল' নামে একটি ওয়াক্স মিউজিয়াম তৈরি করেছেন। সুশান্তবাবু সেই অনন্য সাধারণ শিল্প কীর্তিগুলি তাঁর সেই মিউজিয়ামে গেলেই দেখা যায়। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী, ক্রিকেটার শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলী, যুবরাজ সিং প্রমুখের মূর্তির পাশাপাশি তিনি বিশ্ববরেণ্য ফুটবলার লিওনেল মেসি,রোনাল্ডো, রোনাল্ডিনহো সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি গড়ে তিনি নজির সৃষ্টি করেছেন। আসানসোলের মোম ভাস্কর শিল্পী সুশান্ত রায়ের তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মূর্তিটি স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে পৌঁছতে পারলে তিনি অত্যন্ত তৃপ্ত হবেন বলেও জানান শিল্পী। একইসঙ্গে তাঁর স্বপ্ন, আসানসোলের ওয়াক্স মিউজিয়ামেও তিনি নরেন্দ্র মোদীর আরও একটি  মূর্তি তৈরি করে তা শহরবাসীর দর্শনের জন্য সেখানে স্থান দেবেন।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর