সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

ক্লাসরুমে SFI য়ের মিটিং ! প্রধান শিক্ষককে শোকজ করল শিক্ষা দপ্তর !

ক্লাসরুমে SFI য়ের মিটিং ! প্রধান শিক্ষককে শোকজ করল শিক্ষা দপ্তর !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

ক্লাসরুমের ভিতরে পড়ুয়াদের নিয়ে SFI-এর কর্মসূচি! ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসল শিক্ষা দপ্তর। এবার স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

ঘটনাটি দুর্গাপুরের কাঁকসার খাটপুকুর ফ্রি প্রাইমারি স্কুলের। অভিযোগ, সম্প্রতি স্কুলের ভিতরেই SFI-এর একটি কর্মসূচি হয়। সেই কর্মসূচিতে SFI-এর জেলা সম্পাদক সুদীপ কুড়ি, সম্পাদকমণ্ডলীর সদস্য রাফিজ মল্লিক এবং কাঁকসা লোকাল কমিটির সম্পাদক সুজন দে-কে পড়ুয়াদের সঙ্গে দেখা যায় বলে দাবি।

কর্মসূচির বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ওয়ান। সেই ছবি-ভিডিও পৌঁছয় শিক্ষা দপ্তরের কাছেও। এরপরই ঘটনার বিষয়ে নড়েচড়ে বসে দুর্গাপুর শিক্ষা সার্কেল।

১৪ সেপ্টেম্বর জারি করা নোটিসে স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

নোটিসে উল্লেখ করা হয়েছে, স্কুল চত্বরে SFI-এর কর্মসূচি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। শিক্ষা দপ্তরের বক্তব্য, বিদ্যালয় চত্বর কোনও ধরনের রাজনৈতিক কার্যকলাপের জন্য ব্যবহার করা উচিত নয়।

প্রধান শিক্ষক হিসেবে স্কুল চত্বরের যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁর। তাহলে তাঁর অজান্তে কীভাবে স্কুলের ভিতরে এই ধরনের কর্মসূচি হল—তা নিয়ে প্রধান শিক্ষকের কাছে জবাব চাওয়া হয়েছে।

তবে প্রধান শিক্ষক তপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের দাবি, পুরো ঘটনাটিই তাঁর অজান্তে হয়েছে।

তাঁর বক্তব্য, কর্মসূচির দিন ছিল রবিবার। তাঁকে বলা হয়েছিল, স্কুলে বই-খাতা দেওয়া হবে। কিন্তু পরে স্কুলের ভিতরে SFI-এর কর্মসূচির ছবি দেখে তিনি নিজেই হতবাক হয়ে যান। এমনকি স্কুলের চাবি কে দিয়েছিল, সেটিও তিনি জানেন না বলে দাবি করেছেন।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের অভিযোগ, স্কুলের ভিতরে ছোট ছোট পড়ুয়াদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে নিয়ে আসা হয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি জেলা শিক্ষা দপ্তরের কাছে সঠিক তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সবমিলিয়ে, স্কুলের ভিতরে রাজনৈতিক সংগঠনের কর্মসূচির অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রধান শিক্ষকের শোকজের জবাবে কী উঠে আসে এবং শিক্ষা দপ্তর পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ #শিক্ষা ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর