সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

বেসরকারি হোটেলে উদ্ধার বাসি ও ছত্রাক ধরা কাবাব,পচা মসলা !

বেসরকারি হোটেলে উদ্ধার বাসি ও ছত্রাক ধরা কাবাব,পচা মসলা !

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দুর্গাপুর সহ সারা রাজ্যেই চলছে বিভিন্ন হোটেল, রেস্তোঁরা, মিষ্টির দোকান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান গুলির উপর ধারাবাহিক অভিযান। সোমবারও সেই অভিযানে ছেদ পড়েনি। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারস্থিত একটি নামী হোটেল ও রেস্তোরাঁয় আচমকাই অভিযান চালান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। ওই রেস্তোঁরার রান্নাঘরে গিয়ে তাঁদের চক্ষু চড়ক গাছ হওয়ার উপক্রম হয়।খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা দেখেন, সেখানে মজুদ করা রয়েছে বেশ কিছু পচা বাসি ও বেশ কিছুদিনকার পুরনো খাদ্য সামগ্রী। কাবাব সহ অন্যান্য বেশ কয়েকটি দামি খাবারে ইতিমধ্যেই ছত্রাক ধরে গিয়েছে। সবুজ হয়ে গিয়েছে কাবাব সহ অন্যান্য খাবারগুলি। ওই হোটেল ও রেস্তোরাঁর ফ্রিজগুলি খুলে দেখা যায় সেখানে রাখা হয়েছে বেশ কয়েকদিন আগে রান্না করা ডাল এবং অন্যান্য সবজি সহ বেশ কিছু বাসি খাবার। রয়েছে বেশ কিছুদিনকার পুরনো বাটা মশলাও। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ওই হোটেল থেকে সমস্ত বাসি পচা খাবার তুলে নিয়ে গিয়ে একটি ভ্যাটে ফেলে দেন। তাঁরা জানান, এ দিনের অভিযানে তাঁরা বেশ কিছু ছত্রাক ধরা এবং ব্যবহারের অনুপযুক্ত পুরনো বাসি খাবারের সন্ধান পেয়েছেন। সেগুলি ইতিমধ্যেই তাঁরা নষ্ট করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁদের দাবি, ওই হোটেল থেকে তাঁরা বেশ কিছু খাদ্য সামগ্রীর নমুনাও সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। সেগুলি পরীক্ষা করে যদি দেখা যায় সেই সব খাবার ব্যবহারের অনুপযুক্ত ছিল, সেক্ষেত্রে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনানুগ  ব্যবস্থাও নেওয়া হবে বলেও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। তাঁরা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, খাদ্যের মান প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুযায়ী সংরক্ষিত ছিল কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে কোন রকম শিথিলতা বরদাস্ত করা হবে না। কারণ রাজ্য সরকার এই মুহূর্তে খাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের প্রশ্নে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তাই মানুষের স্বাস্থ্যের প্রশ্নে কোনরকম আপস করা হবে না বলেও তাঁরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন হোটেল,রেস্তোঁরা ও মিষ্টির দোকানগুলিতে অভিযান চালানো হচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে। বিভিন্ন জায়গায় তাঁরা অসংখ্য অসংগতি লক্ষ্য করেছেন। বেশ কিছু মিষ্টির দোকানের রান্নাঘরে আরশোলা সহ অন্যান্য কীটপতঙ্গ কিলবিল করার ছবিও ধরা পড়েছে।ওইসব কীট পতঙ্গের দ্বারা বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় ইতিমধ্যেই প্রশাসন অত্যন্ত কঠোরভাবে ওই সব মিষ্টির দোকান ও হোটেল রেস্তোঁরার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে।

আপনার সংরক্ষিত খবর