সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

শপিং মলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখল দমকল

শপিং মলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখল দমকল

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

দুর্গাপুর শহরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু করেছে রাজ্য দমকল বিভাগ। বিভিন্ন শপিং মল, মাল্টিপ্লেক্স সহ শিল্প কারখানা গুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা কতখানি বিজ্ঞানসম্মত তা হাতে-কলমে খতিয়ে দেখতে বিগত বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে ওইসব প্রতিষ্ঠান গুলিতে।কোথাও আগুন লাগলে কতটা দ্রুত নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি? বিপদের মুহূর্তে কাজ করবে তো শপিংমলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা? কাগজে-কলমে নয়, এবার আগুন জ্বালিয়েই তার হাতে কলমে পরীক্ষা নিল দমকল বিভাগ। দুর্গাপুরের সিটি সেন্টারের বহুজাতিক শপিংমলে বৃহস্পতিবার সকাল থেকে চলল দমকল আধিকারিকদের বিশেষ পরিদর্শন। বহু নামী-দামি ব্র্যান্ডের দোকান থেকে মাল্টিপ্লেক্স, একাধিক রেস্তোঁরা থেকে গাড়ির শোরুম দিনভর যেখানে মানুষের ভীড় লেগেই থাকে, সেই বিশাল শপিংমলে আগুন লাগলে কতটা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, সেটাই এদিন হাতেকলমে পরীক্ষা করে দেখলেন দমকল বিভাগের আধিকারিকরা। শুধু অগ্নিনির্বাপণ যন্ত্র রয়েছে কিনা, তা দেখেই থেমে থাকেননি তাঁরা। আগুন জ্বালিয়ে দেখা হল,সত্যিই বিপদের সময় কতটা দ্রুত কার্যকর হয় সেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা! এদিন সকাল থেকেই শপিংমলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন দমকল বিভাগের আধিকারিকরা। কোথায় রয়েছে এক্সিট পয়েন্ট, কীভাবে সাধারণ মানুষ জরুরি অবস্থায় বেরিয়ে আসবেন, অগ্নিনির্বাপণ যন্ত্রগুলি কতটা প্রস্তুত, ওয়াটার স্প্রিঙ্কলার ঠিকঠাক কাজ করছে কি না,সেই সমস্ত খুঁটিনাটি বিষয় পরীক্ষা করে দেখা হয়। বিশেষ করে শপিংমলের মতো জনবহুল জায়গায় অগ্নিকাণ্ড হলে কয়েক মিনিটই হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগুন ছড়িয়ে পড়ার আগেই তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব কি না, সেই ব্যবস্থাই বাস্তবে যাচাই করল দমকল। অর্থাৎ বিপদ আসার অপেক্ষা নয়, বিপদ এলে কীভাবে মোকাবিলা করা হবে তারই মহড়া হল আগুন জ্বালিয়ে।দুর্গাপুর দমকল বিভাগের স্টেশন অফিসার মনোজ কুমার দাস জানান, অন্যান্য জায়গার তুলনায় এই শপিংমলে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা যথেষ্টই ভাল। একাধিক এক্সিট ও এন্ট্রি পয়েন্টের পাশাপাশি রয়েছে লিফট, ওয়াটার স্প্রিঙ্কলার এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন সরঞ্জাম। কোনও ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার মতো ব্যবস্থা এই শপিংমলে রয়েছে বলেই এদিনের মক ড্রিল থেকে স্পষ্ট হয়েছে বলে জানান মনোজ বাবু।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর