সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

রাস্তা যেন আস্ত ডোবা! সেই জলে মাছ ছেড়ে সিপিএমের বিক্ষোভ !!

রাস্তা যেন আস্ত ডোবা! সেই জলে মাছ ছেড়ে সিপিএমের বিক্ষোভ !!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

রাস্তা আছে, কিন্তু রাস্তার চিহ্ন নেই! সামান্য বৃষ্টিতেই পিচের রাস্তা পরিণত হচ্ছে জল-কাদার ডোবায়। আর সেই জমা জলে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ সিপিএমের।

দুর্গাপুর নগর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বেসরকারি ক্যান্সার হাসপাতালের সামনের রাস্তার বেহাল দশা নিয়ে সরব হয়েছে বামেরা। অভিযোগ, রাস্তার বড় বড় গর্তে জল জমে যাওয়ায় পথচারী থেকে গাড়িচালক, এমনকি স্কুল পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হচ্ছে। দুর্ঘটনার পাশাপাশি গাড়ি বিকল হওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি সিপিএমের।

রাস্তার অবস্থা বোঝাতেই জমা জলে মাছ ছেড়ে এই অভিনব বিক্ষোভ বলে জানিয়েছে বাম নেতৃত্ব। দ্রুত রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

অন্যদিকে, সিপিএমের এই আন্দোলনকে কটাক্ষ করেছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সিপিএম বর্তমানে রাজনৈতিকভাবে অস্তিত্বহীন।

রাস্তার বেহাল দশা নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই, দ্রুত সমস্যার সমাধানের দাবিতে সরব স্থানীয়রা।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর