সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৩১°C (পরিষ্কার আকাশ)
বাজার দর
জরুরি খবর
আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!! আপনার এলাকার বনেদি বাড়ি ও প্রাচীন দূর্গাপূজা থাকলে এই নম্বরে যোগাযোগ করুন - 8942027988/9647614412 স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, স্বস্তিতে গ্রাহকেরা আজকের সোনার দাম: কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার রেট (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেল একাধিক বিষয় নিয়ে সার্কিট হাউজে বৈঠকে মন্ত্রী ও ডিসি ট্রাফিক অগ্নিনির্বাপণ পরিষেবায় যুক্ত হল নতুন দুই ফায়ার টেন্ডার !! আরও এগোল নিম্নচাপ, বুধবারই আছড়ে পড়বে উপকূলে! পুরী থেকে আর কত দূরে? ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণের ৬ জেলায় আইনজীবীর কালো কোর্টে ডিম! প্রতিবাদে পথে আইনজীবীরা কলকাতা/দুর্গাপুর প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া শিল্পাঞ্চলে রাস্তা সংস্কারের দাবিতে বামেদের ডেপুটিশন পূর্ত দপ্তরে!!
প্রচ্ছদ দৈনিক খবর বিস্তারিত সংবাদ

'অন্নপূর্ণা যোজনা'কে কুর্নিশ জানিয়ে মহিলাদের পদযাত্রা!

'অন্নপূর্ণা যোজনা'কে কুর্নিশ জানিয়ে মহিলাদের পদযাত্রা!

নিউজ১ অডিও ভয়েস: এই খবরটি শুনুন

কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৬ সালে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের আগে তিনি রাজ্যের মহিলাদের কথা দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে বিগত সরকারের আমলে শুরু হওয়া 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের টাকার অংক দ্বিগুণ করে দেবেন। বিজেপি ক্ষমতায় আসতেই মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। গত দু' মাস ধরে রাজ্যের প্রায় দেড় কোটি মহিলা 'অন্নপূর্ণা যোজনা'-য় ৩০০০ টাকা করে পাচ্ছেন। এই অর্থপ্রাপ্তি শুধুমাত্র মহিলাদের স্বনির্ভরতার প্রশ্নে কয়েক কদম এগিয়ে যাওয়া নয়,সরকারী এই অনুদান মহিলাদের স্বাভিমানেরও প্রতীক। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে রবিবার বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যেই এক বিশাল পদযাত্রায় পা মেলান কয়েকশো মহিলা। এদিন সিটি সেন্টার এলাকায় বিভিন্ন ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রায় তিন শতাধিক মহিলা ওই পদযাত্রায় অংশগ্রহণ করেন।পদযাত্রার পুরোভাগে থাকা দুর্গাপুরের অন্যতম বিজেপি নেত্রী ভারতী চট্টোপাধ্যায় বলেন, 'অন্নপূর্ণা যোজনা'-র এই টাকা তাঁদের প্রত্যেকের সংসারেই বেশ কিছুটা বাড়তি সচ্ছলতা এনে দিচ্ছে। কয়েক মাসের টাকা একত্রিত করে বহু মহিলা ছোটখাটো কোন ব্যবসাও শুরু করতে পারবেন। তার ফলে মহিলারা শুধু আর্থিক ভাবেই স্বনির্ভর হবেন তা নয়, সমবেতভাবে এই প্রকল্পের ফলে সমাজও অনেকখানিই উপকৃত হবে। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের প্রতি ধন্যবাদ সূচক নানান বক্তব্য সম্বলিত ওই ব্যানার এবং প্ল্যাকার্ড গুলি হাতে নিয়ে তাঁরা সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহ থেকে ওই পদযাত্রাটি শুরু করেন। সিটি সেন্টার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রাটি সিটি সেন্টার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এই পদযাত্রাকে ঘিরে এদিন মহিলাদের মধ্যে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

সম্পর্কিত ট্যাগ: #পশ্চিমবঙ্গ ##দৈনিক খবর

আপনার সংরক্ষিত খবর